''হাসনাতকে মাথায় নয়, ঘাড়ে গুলি করতে হবে''

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৪: ২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মাথায় নয় ঘাড়ে গুলি করার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) অজয় কে রায়না।

এমনকি পোস্টে তিনি দাবি করেন, ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির পর পরবর্তী ‘টার্গেট’ হতে যাচ্ছেন হাসনাত আবদুল্লাহ।

পোস্টে হাসনাতের কোথায় গুলি করা উচিত—সে সম্পর্কেও মন্তব্য করেন অজয় কে রায়না। তিনি লিখেন, ‘গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলোও শুধরে নেওয়া হবে।’

সম্প্রতি এক্সে দেওয়া অজয় কে রায়নার এমন পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ভারতের সাবেক এক সেনা সদস্যের এমন মন্তব্যকে অনেকেই সরাসরি মৃত্যু হুমকি হিসেবে দেখছেন।

বাংলাদেশের একাধিক প্রভাবশালী রাজনৈতিক বিশ্লেষক দাবি করেন, এটি কোনো সাধারণ মতামত নয় বরং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশ্যে হত্যার হুমকি। কেউ কেউ ইনকিলাব মঞ্চের নেতা হাদির ওপর সাম্প্রতিক হামলার সঙ্গেও এই বক্তব্যের সম্ভাব্য যোগসূত্র থাকার শঙ্কা প্রকাশ করেছেন।

এমনকি এ ঘটনায় প্রশ্ন উঠেছে—একজন সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকের এমন বক্তব্যের দায় ভারতীয় কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মহল এড়াতে পারে কি না? বিষয়টি দুই দেশের সম্পর্ক ও নিরাপত্তা সংবেদনশীলতার দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।

তবে বিতর্ক ছড়িয়ে পড়লেও অজয় কে রায়না পরবর্তীতে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেননি। উল্টো ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বিষয়টিকে তুচ্ছ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, সামাজিক মাধ্যমের পোস্ট নিয়ে অতিরিক্ত সংবেদনশীল হওয়ার প্রয়োজন নেই।

একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বাংলাদেশের উচিত ভারতীয় নিরাপত্তা ইস্যুতে বাড়াবাড়ি না করা, কারণ এতে পরিস্থিতি শান্ত হওয়ার পরামর্শ দেন, নতুবা উত্তেজনা আরও বাড়তে পারে বলেও মন্তব্য করেন।

কর্নেল (অব.) রায়না একজন নিরাপত্তা বিশ্লেষক এবং প্রায় ৩০টি বইয়ের লেখক হিসেবে পরিচিত।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভারত তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল

বিমসটেকের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ। সেই সূত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে এর বাইরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে ভারতের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানানো হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।

১৪ ঘণ্টা আগে

তারেক রহমানের পর মোদির সঙ্গে সাক্ষাৎ ভারতীয় দূতের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পরদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতের কূটনৈতিক সূত্র এ সাক্ষাতের তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশ-ভারত সম্পর্কই ছিল এ সাক্ষাতে আলোচনার মূল বিষয়।

১৪ ঘণ্টা আগে

হামলা চললেও ইরান-যুক্তরাষ্ট্র ‘সমঝোতার কাছাকাছি’: পাকিস্তান

১৫ ঘণ্টা আগে

ইরানের হত্যার হুমকিতে খাবারের ট্রাকে লুকিয়ে, ছোট বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প

গত ৮ জুলাই আঙ্কারায় ট্রাম্প প্রথমে এয়ারফোর্স ওয়ানে ওঠেন। পরে বিমানটি সঙ্গে লাগোয়া একটি খাবার সরবরাহের (ক্যাটারিং) কনটেইনার ট্রাকে চলে যান। পরে ওই ট্রাকে করে তাকে ছোট আকারের সি-৩২এ সামরিক বিমানে নিয়ে যাওয়া হয়। সেটি মার্কিন প্রেসিডেন্টকে যুক্তরাজ্যে পৌঁছে দেয়।

১ দিন আগে