এবার হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে, পাইলট ও ৬ তীর্থযাত্রী নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ জুন ২০২৫, ১১: ১২

গুজরাটের আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ভারতের জঙ্গলে এবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ নিহত হয়েছেন সাতজন। নিহত বাকিরা সবাই ছিলেন তীর্থযাত্রী।

এনডিটিভির খবরে বলা হয়েছে, কেদারনাথ মন্দির থেকে উত্তরাখণ্ডের গুপ্তকাশীতে যাওয়ার সময় আরিয়ান এভিয়েশনের ওই হেলিকপ্টারটি জঙ্গলে বিধ্বস্ত হয়। উড্ডয়নের প্রায় ১০ মিনিট পর গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট অথরিটি (ইউসিএডিএ) জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১৫ জুন) ভোর ৫টা ২০ মিনিটে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় হেলিকপ্টারে পাইলটসহ সাত আরোহী ছিলেন। এর মধ্যে ছয়জনই তীর্থযাত্রী, এদের মধ্যে এক শিশুও ছিল।

হেলিকপ্টারে থাকা তীর্থযাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের বাসিন্দা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নিজেও সামাজিক যোগাযোড়মাধ্যম এক্সে এক পোস্টে দুর্ঘটনা ও প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন তিনি।

এ দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি ও খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এ হেলিকপ্টার দুর্ঘটনার তিন দিন আগেই গত ১২ জুন দুপুরে ২৩২ জন যাত্রী ও ১০ জন ক্রু নিয়ে ভারতের গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়। এর মধ্যে একজন যাত্রীকে কেবল জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ২৪১ জন যাত্রী ও ক্রু নিহত হয়েছেন। সব মিলিয়ে দুর্ঘটনাস্থল থেকে ২৭০ জনের মরদেহ উদ্ধার হয়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সৌদি আরামকোর স্থাপনায় ফের হামলা, তেলের দাম ১০০ ডলারের পথে

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত জিজানে প্রতিদিন প্রায় ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন একটি বড় শোধনাগার রয়েছে। গত জুলাই থেকে সৌদি আরবের সঙ্গে হুতিদের সংঘাত আবার তীব্র হয়েছে। এর আগে জিজান ও ইয়ানবুতে আরামকোর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়।

১৭ ঘণ্টা আগে

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, ২ শিশুসহ নিহত ১১

হামলার আগে শহরটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে অনলাইনে কোনো সরিয়ে নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়নি। হামলার বিষয়ে রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী। হামলার স্থানে চিকিৎসাকর্মী ও শিশুরা থাকার বিষয়ে তারা অবগত ছিল কি না এবং কেন কোনো সরিয়ে নেওয়ার সতর্কতা দেওয়া হয়নি— এ

১ দিন আগে

ভারতীয় নারীকে বাংলাদেশে পুশ ইন, আসাম সরকারকে জরিমানা

বাংলাভাষী ভারতীয় মুসলিম নারী মুমতাজ বেগমকে নিয়ম না মেনে জোর করে (পুশ ইন) বাংলাদেশে পাঠানোর ঘটনায় আসাম সরকারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন গুয়াহাটি হাইকোর্ট। এ ঘটনায় কোনো ব্যক্তিকে বেআইনিভাবে নির্বাসনের জন্য প্রথমবার রাজ্য সরকারের ওপর ক্ষতিপূরণের দায় চাপাল আদালত।

১ দিন আগে

হরমুজের বাইরে নতুন ‘নিষিদ্ধ অঞ্চল’ ঘোষণা করবে ইরান

ইরানের এ ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমুদ্রপথে সরাসরি সংঘাত নতুন করে তীব্র হওয়ার পর। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ ও এর আশপাশে কয়েকটি জাহাজে পালটা হামলা চালিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এস

১ দিন আগে
Advertisement