ডেস্ক, রাজনীতি ডটকম

সম্প্রতি দক্ষিণ চীন সাগরের ভূখণ্ড নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চরমে উঠেছে। ঠিক এমন সময়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র চীনকে দক্ষিণ চীন সাগরের ‘রেড লাইন’ সীমারেখা অতিক্রম না করার জন্য সতর্কবার্তার মাধ্যমে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের লয়েড অস্টিনসহ সারা বিশ্বের প্রতিরক্ষা প্রধানদের উপস্থিতিতে সিঙ্গাপুরে একটি নিরাপত্তা ফোরামে বক্তৃতা করার সময় মার্কোস এ হুঁশিয়ারি দেন।
শুক্রবার মার্কোস হুঁশিয়ারিতে বলেন, চীনের আগ্রাসী কর্মকাণ্ডের ফলে যদি কোনো ফিলিপাইনের নাগরিক মারা যান ফিলিপাইন সেটিকে ‘যুদ্ধের পর্যায়ের কাজ’ হিসেবে মনে করবে। এমন কাজের জবাব ফিলিপাইন সেভাবেই দেবে।
ওই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা প্রধানরা অংশ নিয়েছেন- যার মধ্যে যুক্তরাষ্ট্র এবং চীনের প্রতিনিধিরাও আছেন।
চীনা টহল জাহাজ থেকে ফিলিপাইনের নৌকা এবং সরবরাহকারী জাহাজগুলোতে জলকামান নিক্ষেপ করার অভিযোগ করেছে ম্যানিলা।
বেইজিং বলেছে তারা তার সার্বভৌমত্ব রক্ষা করছে। শীর্ষ সম্মেলনে, একজন চীনা সামরিক মুখপাত্র ফিলিপাইনকে ‘উসকানি’ দেওয়ার অভিযোগ আনেন।
সূত্র: বিবিসি

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।
৯ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’
১১ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
১২ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
১৫ ঘণ্টা আগে