ডেস্ক, রাজনীতি ডটকম

চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একই দিনে পৌঁছেছেন।
এর মধ্য দিয়ে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্মেলন চীন ও রাশিয়ার নেতৃত্বে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে।
এতে চীন, ভারত, রাশিয়া, পাকিস্তান এবং ইরানের মতো গুরুত্বপূর্ণ দেশগুলো অংশ নিচ্ছে।
শনিবার দেশ দুটির স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার ও সোমবার উত্তর বন্দর নগরীতে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে বেইজিংয়ে আয়োজন করা বিশাল সামরিক কুচকাওয়াজের কয়েকদিন আগে এসসিও বৈঠক শুরু হচ্ছে।
ওই কুচকাওয়াজে প্রায় ২৬ জন বিশ্বনেতা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তবে বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের তালিকায় মোদির নাম অন্তর্ভুক্ত ছিল না।
এসসিও বর্তমানে চীন, ভারত, রাশিয়া, পাকিস্তান, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং বেলারুশকে পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এছাড়া আরও ১৬টি দেশ পর্যবেক্ষক বা ‘সংলাপ অংশীদার’ হিসেবে যুক্ত রয়েছে।
শনিবার থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলনে অংশ নিতে আসা বিশ্বনেতাদের স্বাগত জানানো শুরু করেছেন। এর মধ্যে রয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং মিশরের প্রধানমন্ত্রী মুস্তফা মাদবোলি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও সম্মেলনের আগে তিয়ানজিনে পৌঁছানোর কথা রয়েছে।
চীন ও রাশিয়ার উদ্যোগে মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক জোরদার করার উদ্দেশ্যে এসসিও গঠিত হয়। সংস্থাটিকে অনেক সময় পশ্চিমা প্রভাবিত সামরিক জোট ন্যাটোর বিকল্প হিসেবেও বর্ণনা করা হয়ে থাকে।
সূত্র: ডন ও ইন্ডিয়া টুডে

লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।
১ দিন আগে
ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।
১ দিন আগে
সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে
রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।
১ দিন আগে