জাপানে ৬.৩ মাত্রার ভূমিকম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ মে ২০২৬, ১৯: ৫১
প্রতীকী ছবি

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো জাপান। শুক্রবার দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, জাপানের উত্তরাঞ্চলে স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে প্রশান্ত মহাসাগরীয় মিয়াগি প্রিফেকচার উপকূলের কাছে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হেনেছে।

এর আগে এপ্রিল মাসে একই অঞ্চলের কাছাকাছি এলাকায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, যার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

জেএমএ এরই মধ্যে সতর্ক করেছে, বিশেষ সতর্কতা তুলে নেওয়া হলেও ওই অঞ্চলে আরও বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি এখনো রয়ে গেছে।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের পর মিয়াগি ও ফুকোশিমা অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে এসব কেন্দ্রের দূরত্ব প্রায় ১২৫ কিলোমিটার।

এদিকে ভূমিকম্পের কারণে জাপানের দ্রুতগতির শিনকানসেন বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটি প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার অঞ্চলে অবস্থিত, যেখানে চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগ রয়েছে।

২০১১ সালের ভয়াবহ ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামির স্মৃতি এখনো বহন করছে দেশটি। ওই দুর্যোগে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হন এবং ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

রাজনীতি/এসআই

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement