ডেস্ক, রাজনীতি ডটকম

পর্তুগালে এয়ার শো চলাকালীন দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন পাইলট নিহত এবং অন্যজন আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
পতুর্গালের সংবাদ সংস্থা লুসা’র বরাত দিয়ে রোববার (২ জুন) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগিজ বিমান বাহিনীর (পিএএফ) ৭২তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দক্ষিণ পর্তুগালের বেজার এয়ার বেস নম্বর ১১-তে আয়োজিত এয়ার শো চলাকালীন এই দুর্ঘটনা ঘটেছে।
পর্তুগিজ বিমান বাহিনী (পিএএফ) পরবর্তীতে এক বিবৃতিতে প্রতিবেদনটি নিশ্চিত করে বলেছে: ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বিমান বাহিনী এই ঘোষণা দিচ্ছে যে, বিকেল ৪টা ৫ মিনিটে (স্থানীয় সময়) বেজা এয়ার শো-তে দুটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।’
পিএএফের সূত্রের উদ্ধৃতি দিয়ে পর্তুগিজ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিমান দুটি ‘ইয়াকভলেভ ইয়াক-৫২’ (সোভিয়েত ডিজাইন) মডেলের বলে উল্লেখ করা হয়েছে। নিহত পাইলট একজন স্প্যানিশ নাগরিক বলেও জানানো হয়েছে।
পর্তুগালের প্রতিরক্ষামন্ত্রী নুনো মেলো মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, বিমানবাহিনী তদন্ত শুরু করবে।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।
৯ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’
১০ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
১১ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
১৪ ঘণ্টা আগে