১ দশক পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি ফিলিস্তিনি যুবকের

ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরাইলি কারাগার থেকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি বন্দি আহমেদ মানাসরা। দীর্ঘ ১০ বছর কারাবাসের পর মুক্তি পেলেন তিনি। তাকে নাফা কারাগারে রাখা হয়েছিল।

ডেইলি সিয়াসাতের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি কর্তৃপক্ষ তাকে কারাগার থেকে অনেক দূরে ছেড়ে দেন, কিন্তু তার পরিবার তাকে স্বাগত জানাতে গেটে অপেক্ষা করছিলেন। বেয়ারশেবার এক ফিলিস্তিনি আহমেদকে খুঁজে পেয়ে তার পরিবারকে ফোন করে তার খবর দেন।

আহমেদের জন্ম ২০০২ সালের ২২ জানুয়ারি জেরুজালেমে। দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি বড়। ২০১৪ সালে যখন তাকে গ্রেফতার করা হয়, তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর। সে সময় তিনি জেরুজালেমের নিউজেনারেশন স্কুলে অষ্টম শ্রেণিতে পড়তেন।

ইসরাইলি বাহিনীর দাবি, আহমেদ ও তার চাচাতো ভাই হাসান ছুরিকাঘাতের চেষ্টা করেছিলেন। গ্রেফতারের সময় সেনারা দুজনকেই গুলি করে। এতে ঘটনাস্থলেই হাসান মারা যান এবং আহত হন আহমেদ।

সে সময়ের ভাইরাল ভিডিওতে দেখা যায়, আহত অবস্থায় আহমেদ মাটিতে কাঁদছেন এবং সেনারা তাকে চেপে ধরেছেন। সে সময় ফুটেজটি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে।

গ্রেফতারের পর আহমেদকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়, তবে পরে তা কমিয়ে সাড়ে ৯ বছর করা হয়। সেইসঙ্গে ৪৭ হাজার মার্কিন ডলারেরও বেশি জরিমানা করা হয় তাকে, যা দিতে হিমশিম খেয়েছে তার পরিবার।

কারাগার কঠোর পরিস্থিতির মুখোমুখি হন আহমেদ। ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের মারধরে মাথার খুলি ভেঙে যায় তার। সাম্প্রতিক বছরগুলোতে আহমেদকে দীর্ঘ সময় ধরে নির্জন কারাগারে রাখা হয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আলি খামেনির জানাজায় উপস্থিত ৩ ছেলে, ছিলেন না মোজতবা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, খামেনির তিন ছেলে— মোস্তাফা, মেইসাম ও মাসউদ খামেনি তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নিচ্ছেন। তবে উত্তরসূরি মোজতবা খামেনির কোনো উপস্থিতি দেখা যায়নি।

৮ ঘণ্টা আগে

২৫০ বছরের পুরনো বিতর্ক সামনে— ট্রাম্প কি প্রেসিডেন্টের ক্ষমতার সীমা বদলে দিচ্ছেন?

দ্বিতীয় মেয়াদের প্রায় অর্ধেক পথ পেরিয়ে আসার সময়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তার ক্ষমতার ‘কোনো সীমা নেই’। এ মন্তব্যকে অনেকেই যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার মূল দর্শনের সম্পূর্ণ বিপরীত বলে মনে করছেন। প্রায় আড়াই শ বছর আগে ব্রিটিশ রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে যে রাষ্ট্রের জন

১১ ঘণ্টা আগে

আমেরিকার সোনালি যুগের স্বপ্ন ফিরিয়ে এনেছি— স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প

প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাস, সামরিক শক্তি ও নিজের প্রশাসনের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমেরিকান ড্রিম ফিরে এসেছে।’ তার দাবি, বর্তমানে সামরিক বাহিনী ও পুলিশে এত বেশি মানুষ যোগ দিতে আগ্রহী যে এসব পেশায় চাকরি পাওয়া এখন ‘কঠিন’ হয়ে গেছে।

১২ ঘণ্টা আগে

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা

সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকসান্দর বেগলভ জানান, শহরটি 'বড় ধরনের' ড্রোন হামলার মুখে পড়ে এবং তিনি তেল টার্মিনালে আঘাতের কথা স্বীকার করেছেন। তবে বলেছেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

১৩ ঘণ্টা আগে