ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছয়-সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন বলে জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছয়-সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন বলে জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা।
মাত্র এক সপ্তাহ আগেই মধ্যপন্থি বিরোধী নেতা বেনি গান্তজ এবং তার মিত্র গাডি আইজেনকোট পদত্যাগ করলে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার পট প্রস্তুত হয়।
নেতানিয়াহু এখন গাজার যুদ্ধ নিয়ে মন্ত্রীদের একটি ছোট গ্রুপের সঙ্গে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। যে গ্রুপে আছেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এবং স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মন্ত্রী রন ডারমার। এই মন্ত্রীরাও যুদ্ধকালীন মন্ত্রিসভায় ছিলেন।
বেনি গান্তজের পদত্যাগের পর নতুন একটি যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনের জন্য নেতানিয়াহুকে চাপ দিয়ে আসছিল তার জোটের কট্টর-ডানপন্থি মন্ত্রীরা। কিন্তু এতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারত।
গাজা-যুদ্ধ পরবর্তী পরিকল্পনার অভাব এবং যুদ্ধে নেতানিয়াহুর নেতৃত্বে ব্যর্থতার অভিযোগে গান্তজ ও আইজেনকোট পদত্যাগ করেছিলেন।
গতবছর অক্টোবরে ফিলিস্তিনের গাজায় যুদ্ধের শুরুতে নেতানিয়াহুর জাতীয় ঐক্য সরকারে গান্তজ ও তার মিত্র আইজেনকোট যোগ দেওয়ার পর তাদেরই অনুরোধে গঠন করা হয়েছিল যুদ্ধকালীন মন্ত্রিসভা।
সেই তারাই এই মন্ত্রিসভা থেকে সরে যাওয়ায় “এখন আর এর প্রয়োজন নেই” বলে মন্ত্রীদেরকে রোববার জানিয়েছেন নেতানিয়াহু। তবে মন্ত্রিসভা ভেঙে গেলেও চেইন অব কমান্ডে এর কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মুখপাত্র।

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
১০ ঘণ্টা আগে
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।
১৩ ঘণ্টা আগে
প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
১৪ ঘণ্টা আগে
ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’
১ দিন আগে