খাদ্য-পানি-ওষুধবাহী সীমান্তে আটক, গাজায় মৃত্যু ৫৭

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

ইসরায়েলের অবরোধে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে। খাদ্য, পানি ও ওষুধবাহী সহায়তা ট্রাকগুলো সীমান্তে আটকে আছে। ইসরায়েলের বাধার কারণে সেগুলো গাজায় প্রবেশ করতে পারছে না।

রোববার এক প্রতিবেদনে এ জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এদিকে চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, শনিবার (৩ মে) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা অবাধ প্রবেশ নিশ্চিত করতে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জোরালো আহ্বান জানিয়েছে। তারা বলছেন, খাদ্য ও ওষুধ সংকট চরমে পৌঁছেছে এবং অনাহারে মৃত্যুর ঘটনাইয় নিন্দা প্রকাশ করেছে

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৫২ হাজার ৪৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৮ হাজার ৩৬৬ জন আহত হয়েছেন। তবে গাজা গভর্নমেন্ট মিডিয়া অফিস বলছে, বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং তাদের মৃত ঘোষণা করা হয়েছে, ফলে মোট মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলায় ১,১৩৯ জন ইসরায়েলি নিহত হন এবং ২০০ জনের বেশি লোককে জিম্মি করে নেওয়া হয়। এই ঘটনার পরই গাজায় ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযান শুরু হয়, যা এখন পর্যন্ত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইসরায়েলি হামলায় লেবাননে ৭ জন নিহত

সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। ফলে এটি প্রাথমিক তথ্য এবং হতাহতের সংখ্যা পরবর্তীতে আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

২১ ঘণ্টা আগে

ব্রিটেনকে ‘ইসলামি প্রজাতন্ত্র’ বলে কটাক্ষ করলেন নেতানিয়াহু

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্রিটিশ নেতা উইনস্টন চার্চিলের প্রতি দীর্ঘদিন ধরে নিজের মুগ্ধতার কথা বলে আসা নেতানিয়াহু পডকাস্টে উল্লেখ করেন যে, চার্চিলের ছেলে ও নাতি ছিলেন সাংবাদিক। তারা ১৯৬৭ সালের জুনে সংঘটিত ছয় দিনের যুদ্ধ নিয়ে ইসরায়েলপন্থী প্রতিবেদন তৈরি করেছিলেন।

১ দিন আগে

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পার হলেও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের একের পর এক দাবি প্রত্যাখ্যান করে আসছেন। অন্যদিকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর কড়া অবরোধ আরোপ

১ দিন আগে

ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ৭.৭ মাত্রার ভূমিকম্প

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটে দেশটির পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে সংঘটিত এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।

১ দিন আগে