ডেস্ক, রাজনীতি ডটকম

যারা দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত রয়েছে তারা হজে আসার সময় চিকিৎসার নথিপত্র সঙ্গে নিয়ে আসাবর নির্দেশনা দিয়েছে সৌদি আরব। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, মূলত যারা বিভিন্ন রোগে ভুগছেন তারা যেন হজে এসেও প্রয়োজনীয় চিকিৎসা পান সেটি নিশ্চিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, “বিশেষ চিকিৎসার প্রয়োজন হয় এমন কোনো রোগে যদি আপনি ভুগে থাকেন এবং বিশেষ ওষুধ ব্যবহার করে থাকেন, তাহলে চিকিৎসার নথিপত্র নিয়ে আসতে ভুলবেন না। যেন সৌদিতে আসার এবং যাওয়ার সময় প্রয়োজনীয় চিকিৎসা পান।”
এছাড়া বিদেশি হজযাত্রীদের সৌদিতে আসার পূর্বে ‘নেইসেরিয়া মেনিনজিটিডিস’ ভ্যাকসিন নিতে হবে এবং নিজ দেশের দ্বারা ভ্যাকসিন নেওয়ার বিষয়টির প্রমাণপত্র নিতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বিদেশি হজযাত্রীদের পোলিও, কোভিড-১৯ এবং ফ্লুয়ের ভ্যাকসিন নেওয়া থাকতে হবে। এতে করে সব হজযাত্রীর স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হবে।
এছাড়া সৌদিতে বসবাসরত যারা হজ করতে চান তাদের হজ সংক্রান্ত ভ্যাকসিনগুলো নিতে হবে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এই ভ্যাকসিন রয়েছে। এছাড়া অভ্যন্তরীণ হজ যাত্রীদের পবিত্র মক্কা নগরীতে হজের জন্য আসার জন্য বাধ্যতামূলকভাবে মন্ত্রণালয়ের সেহাতি অ্যাপে নিবন্ধন করতে হবে।
এদিকে হজ করার জন্য বিদেশি হজযাত্রীরা ইতিমধ্যে সৌদিতে আসা শুরু করেছেন। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ১৪ জুন হজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: গালফ নিউজ

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।
১৩ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
১৬ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
১৯ ঘণ্টা আগে