ডেস্ক, রাজনীতি ডটকম

গাজার উত্তর, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় যুদ্ধবিমান থেকে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল বাহিনী। গত ২৪ ঘণ্টায় চালানো এসব হামলায় বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আলজাজিরা জানিয়েছে, হামলায় রাফাহ শহরের দক্ষিণাঞ্চলে পরিকল্পিতভাবে আবাসিক ভবনগুলো ধ্বংস করে দিয়েছে ইসরাইল।
গাজা থেকে আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় গাজার উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলে ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলের যুদ্ধবিমান ও কামান হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে।
গাজার সিভিল ডিফেন্স বলছে, উপত্যকার উত্তরে বেইত লাহিয়ায় ইসরাইলের বোমাবর্ষণের পর যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা ‘কল্পনাকেও হার মানায়’।
গাজার উত্তরাঞ্চলে একটি বাড়িতে বিমান হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উদ্ধারকর্মীরা কয়েক ঘণ্টা ধরে ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে তল্লাশি চালায়, আহতদের অধিকাংশই নারী ও শিশু।
এ ছাড়া গাজা সিটির কেন্দ্রস্থলে একটি বাড়িতে ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় অন্তত দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। গাজা সিটির সাবরা এলাকায় বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ নিখোঁজ রয়েছে।
৭ অক্টোবর ইসরাইলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরাইলি বাহিনী। সেখানে অভিযানের নামে গত ৮ মাসে কমপক্ষে ৩৭ হাজার ৭১৮ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৮৬ হাজার ৩৭৭ জন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।
১১ ঘণ্টা আগে
প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
১২ ঘণ্টা আগে
ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’
১ দিন আগে
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।
১ দিন আগে