স্লোভাকিয়ায় বাস-ট্রেন সংঘর্ষে ৬ জন নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

দক্ষিণ স্লোভাকিয়ায় একটি লেভেল ক্রসিংয়ে বাসের সঙ্গে আন্তর্জাতিক এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। রাজধানী ব্রাতিস্লাভা থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বে নভ জামকি শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার ( ২৭ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এই ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। পাঁচটি অ্যাম্বুলেন্স এবং তিনটি এয়ার অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জরুরি বিভাগ। সংঘর্ষের পর বাসটি দুই টুকরো হয়ে যায়। এছাড়া ছবিতে দেখা যায়, এ সময় লোকোমোটিভ ট্রেনটিতে আগুন ধরে গেছে।

উদ্ধারকারী সংস্থার মুখপাত্র পেট্রা ক্লিমসোভা এএফপিকে জানান, এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে রেলের এক মুখপাত্র জানিয়েছেন ইঞ্জিনে আগুন লেগে যাওয়ায় ট্রেনের চালক দগ্ধ হয়েছেন।

স্লোভাক গণমাধ্যমের অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, লেভেল ক্রসিং-এ যথেষ্ট আলোর ব্যবস্থা ছিল কিন্তু সাম্প্রতিক ঝড়ে সেখানকার ল্যাম্পগুলো কাজ করছিল না। তবে স্লোভাক রেলওয়ে এ দাবির বিষয়ে মন্তব্য করেনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে আরও ৬০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও প্রায় ৬ হাজার অতিরিক্ত সৈন্য পাঠাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানকে চুক্তিতে বাধ্য করতে এই উদ্যোগ নিয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যদি ভঙ্গুর যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী না হয়, তবে প্রশাসন অতিরিক্ত হামলা বা স্থল অভিযানের সম্ভাবনাও বিবেচনা করছে। এমনক

১৫ ঘণ্টা আগে

অবরোধ অব্যাহত থাকলে লোহিত সাগর বন্ধের হুমকি ইরানের

ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রধান আলি আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের জন্য নিরাপত্তাহীনতা তৈরি করে, তবে তা হবে যুদ্ধবিরতি লঙ্ঘনের মতোই।

১৫ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলায় চীনের স্যাটেলাইট ব্যবহার করেছে ইরান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান। আর এসব হামলা চালানোর আগে চীনা স্যাটেলাইট থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে দেশটি।

১৬ ঘণ্টা আগে

৫ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরকারের এ সিদ্ধান্তকে ‘এন এক্ট অব জাস্টিজ’ তথা ন্যায়বিচার ও স্পেনের জন্য দরকারি বলে মন্তব্য করেছেন। এই উদ্যোগের আওতায় অনথিভুক্ত অভিবাসীদের এক বছরের জন্য নবায়নযোগ্য বসবাসের অনুমতি দেওয়া হবে, যা পরবর্তীতে স্থায়ী ব্যবস্থায় রূপ নিতে পারে।

১৭ ঘণ্টা আগে