ইসরাইলে রকেট হামলায় ১২ জনের প্রাণহানি

ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরাইল নিয়ন্ত্রিত গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় রকেট হামলায় ১২ জন নিহত হয়েছেন। এলাকাটি দ্রুজ সম্প্রদায়-অধ্যুষিত। শনিবার সন্ধ্যায় রকেটে হামালায় একটি ফুটবল মাঠে এই হতাহতের ঘটনা ঘটে। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে শিশু এবং কিশোর-কিশোরী রয়েছে। তাদের বয়স ১০ থেকে ২০ বছরের মধ্যে। এই হামলায় অন্তত ১৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন গুরুতর, তিনজন মাঝারি এবং ১০ জন হালকা আহত হয়েছেন।

ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এবং ইসরাইলি সেনাবাহিনীর হেলিকপ্টার দল আহতদের হাসপাতালে নিয়ে যায়। রকেটটি একটি ফুটবল মাঠে আঘাত হানে।

আইডিএফ ও গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই রকেট হামলা হিজবুল্লাহ চালিয়েছে। যদিও হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কর্মকর্তা মোহাম্মদ আফিফ রকেট হামলার দায় অস্বীকার করেন। তবে আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, হিজবুল্লাহ মিথ্যা বলছে।

এমডিএ জানিয়েছে, হামলার পরপরই প্রায় ১০০ ডোজ রক্ত এবং রক্ত উপাদান হাসপাতালে সরবরাহ করা হয়েছে এবং জনগণকে সাপ্তাহিক রক্তদান করার অনুরোধ করা হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে সিনিয়র এমডিএ চিকিৎসক ইদান আভশালোম বলেন, ফুটবল মাঠে পৌঁছে আমরা ধ্বংসাবশেষ এবং আগুনে পোড়া জিনিস দেখতে পাই। আমরা দ্রুত আহতদের চিকিৎসা শুরু করি এবং তাদের স্থানীয় ক্লিনিকে পাঠাই।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

২১ ঘণ্টা আগে

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

২১ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

১ দিন আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

১ দিন আগে