ডেস্ক, রাজনীতি ডটকম

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের হামলায় ৪০ জন নিহত হয়েছেন। গত সোমবার মোপ্তি অঞ্চলের ডিজিগুই বোম্বো গ্রামে এই হামলার ঘটনা ঘটে। বুধবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহে জর্জরিত মধ্য মালির একটি গ্রামে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন বলে মঙ্গলবার দেশটির স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
মূলত মালির উত্তর ও মধ্যাঞ্চলীয় বেশ কয়েকটি অঞ্চলের মধ্যে এই এলাকাটিও রয়েছে যেখানে আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সাথে যুক্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলো এক দশকেরও বেশি সময় ধরে সক্রিয় রয়েছে।
ব্যাঙ্কাসের মেয়র মৌলেয়ে গুইন্দো বলেছেন, অত্যন্ত গুরুতর আক্রমণ হয়েছে, সশস্ত্র লোকেরা গ্রামটি ঘিরে ফেলে এবং লোকজনকে গুলি করতে শুরু করে। তিনি মৃতের সংখ্যা নির্দিষ্ট করে বলতে সক্ষম হননি, তবে দুই স্থানীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন।
এক কর্মকর্তা বলেছেন, ‘এটি ছিল গণহত্যা, হামলার আগে সন্ত্রাসীরা গ্রামটি ঘিরে ফেলে, সেখানে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল... হামলার ঘটনায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিছু লোক পালিয়ে যেতেও সক্ষম হয়, কিন্তু অনেককে হত্যা করা হয়েছে, নিহতদের বেশিরভাগই পুরুষ।’
মালির কর্মকর্তারা অবশ্য হামলাকারীদের শনাক্ত করেননি এবং কোনো গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি। এছাড়া এ বিষয়ে পশ্চিম আফ্রিকার এই দেশটির সেনাবাহিনীর মুখপাত্রের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রধান আলি আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের জন্য নিরাপত্তাহীনতা তৈরি করে, তবে তা হবে যুদ্ধবিরতি লঙ্ঘনের মতোই।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান। আর এসব হামলা চালানোর আগে চীনা স্যাটেলাইট থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে দেশটি।
১৩ ঘণ্টা আগে
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরকারের এ সিদ্ধান্তকে ‘এন এক্ট অব জাস্টিজ’ তথা ন্যায়বিচার ও স্পেনের জন্য দরকারি বলে মন্তব্য করেছেন। এই উদ্যোগের আওতায় অনথিভুক্ত অভিবাসীদের এক বছরের জন্য নবায়নযোগ্য বসবাসের অনুমতি দেওয়া হবে, যা পরবর্তীতে স্থায়ী ব্যবস্থায় রূপ নিতে পারে।
১৪ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানোর পক্ষপাতী নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; বরং তিনি মনে করেন সংকট সমাধানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে জরুরি হলো সমঝোতা চুক্তি স্বাক্ষর।
১৫ ঘণ্টা আগে