ইরানের স্থাপনায় হামলার অনুমোদন যুক্তরাষ্ট্রের

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চালানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি: বিবিসি

সিরিয়া ও ইরাকে অবস্থিত ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চালানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা।

তবে কবে থেকে ওই হামলা শুরু করা হবে, তা স্পষ্ট করে জানাননি ওই মার্কিন কর্মকর্তারা। তারা বলেছেন, বেশ কয়েক দিন ধরে ওই হামলা চালানো হবে। হামলা কখন শুরু করা হবে, তা আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করবে। খবর বিবিসির

গত রোববার জর্ডানে সিরিয়া সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনাসদস্য নিহত হন। ওই হামলার জন্য ইরান–সমর্থিত একটি সশস্ত্র গ্রুপকে দায়ী করেছে ওয়াশিংটন। রোববারের ওই ঘটনার পরই ইরানের স্থাপনায় হামলার সিদ্ধান্ত নেওয়া হলো।

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে ইরাকের ইসলামিক রেসিস্ট্যান্স নামের একটি গ্রুপ। কয়েকটি সশস্ত্র গোষ্ঠী নিয়ে এই গ্রুপটি গঠিত। বলা হয়, তাদের অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়ে থাকে ইরানের সশস্ত্র বাহিনী রেভল্যুশনারি গার্ডস। তবে সাম্প্রতিক ওই হামলার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি নাকচ করেছে তেহরান।

রোববারের ওই হামলায় ৪১ মার্কিন সেনা আহত হয়েছিলেন। এরপর মার্কিন কর্মকর্তারা এর পাল্টা জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ দেশটির অন্য কিছু কর্মকর্তার ভাষ্য ছিল, তারা ইরানের সঙ্গে বড় পরিসরে যুদ্ধে জড়াতে চান না।

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হয়। এরপর থেকে ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ও জাহাজে হামলা চালাচ্ছে। ফিলিস্তিনের হামাসসহ গোটা অঞ্চলে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন করে আসছে ইরান।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের তেল অবরোধে কিউবাজুড়ে তীব্র লোডশেডিং, অন্ধকারে পুরো দেশ

কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও বছরের শুরু থেকে এ নিয়ে দেশটিতে চারবার সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্ত

৫ ঘণ্টা আগে

২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফা ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই চার প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। ফলে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর ম

৫ ঘণ্টা আগে

প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদন নিয়ে ওয়াশিংটন-কিয়েভ ‘রাজনৈতিক সমঝোতা’

ইউক্রেন ও যুক্তরাষ্ট্র পিএসি-৩ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স নিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলোর গুরুত্বপূর্ণ সরবরাহ আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছাবে।

১৬ ঘণ্টা আগে

মেটার ‘আসক্তিকর’ নকশা শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে: ইইউ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তিকর নকশা’ (অ্যাডিক্টিভ ডিজাইন) ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অভিযোগে মেটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রও জারি করেছে ইইউয়ের নির্বাহী সংস্থা ইউরোপী

১৮ ঘণ্টা আগে