ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে বুধবার (১২ জুন) সকালে ২০০টির বেশি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
আগের দিন সন্ধ্যায় দক্ষিণ-পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। এর জবাবে হিজবুল্লাহ ইসরায়েলে এই রকেট হামলা চালায়।
খবরে বলা হয়, ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলে গতকাল অন্যতম বড় রকেট হামলা চালায় হিজবুল্লাহ। গাজা যুদ্ধের জেরে ইরানপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ক্রমবর্ধমানভাবে বাড়ছে। উভয় পক্ষই বলছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত।
ইসরায়েলি সামরিক বাহিনী গতকাল নিশ্চিত করেছে, তারা হামলা চালিয়ে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার তালেব আবদুল্লাহসহ গোষ্ঠীটির চার যোদ্ধাকে হত্যা করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে, লেবাননের ভূখণ্ড থেকে কমপক্ষে ২১৫টি রকেট ছোড়া হয়েছে। এই রকেট হামলার জেরে ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্ক-সংকেত (সাইরেন) বাজানো হয়।
হিজবুল্লাহর ছোড়া অনেকগুলো রকেট ইসরায়েল প্রতিহত করেছে। তবে বেশ কিছু রকেট ভূমিতে পড়েছে, যার ফলে আগুন ধরে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পাল্টা হিসেবে ইসরায়েলি যুদ্ধবিমানের দক্ষিণ লেবাননের একটি এলাকা হামলা চালানোর ফুটেজ দেখা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বলছে, দক্ষিণ লেবাননের এই এলাকা থেকেই রকেট ছোড়া হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
১০ ঘণ্টা আগে
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।
১৩ ঘণ্টা আগে
প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
১৪ ঘণ্টা আগে
ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’
১ দিন আগে