ডেস্ক, রাজনীতি ডটকম

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বেরিল। স্থানীয় সময় গতকাল সোমবার ক্যারিবীয় অঞ্চলের বার্বাডোজ, গ্রানাডাসহ বেশ কয়েকটি দ্বীপে আঘাত হানে সম্ভাব্য বিপর্যয়কর ক্যাটাগরি-৫ মাত্রার এই ঘূর্ণিঝড়।
গভীর নিম্নচাপ থেকে ক্রমেই শক্তিশালী রূপ নিয়ে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ক্যারিবীয় দ্বীপ ক্যারিয়াকোতে আঘাত হানে এটি। এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে আরও শক্তি সঞ্চয় করতে থাকে বেরিল।
যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার জানায়, স্থানীয় সময় রাত ৮টা নাগাদ ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পূর্ব অঞ্চল থেকে দ্রুত সরে যাওয়ার সময় আরও শক্তিশালী হয়ে ওঠে। বাতাসের বেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ মাইল। এর সঙ্গে জলোচ্ছ্বাস আর অতিবৃষ্টিতে তলিয়ে গেছে বেশ কিছু উপকূলীয় এলাকা।
সিবিএস নিউজ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের আঘাতে গ্রানাডা ও বার্বাডোজ দ্বীপে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। স্কুল, বাড়িঘর ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রানাডার ৯৫ ভাগ এলাকা। বন্ধ হয়ে গেছে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবাও।
বেরিল এখন পর্যন্ত আটলান্টিক মহাসাগরে রেকর্ড করা প্রথম এবং জুন মাসে রেকর্ড করা একমাত্র ক্যাটাগরি-৪ মাত্রার ঘূর্ণিঝড়। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় গতকাল সোমবার এই ঘূর্ণিঝড় ক্যাটাগরি-৫-এ উন্নীত হয়েছে। সূত্র : এএফপি

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।
৯ ঘণ্টা আগে
প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
১০ ঘণ্টা আগে
ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’
১ দিন আগে
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।
১ দিন আগে