ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এখনো গাজার রাফায় অভিযান শুরুর ঘোষণা দেয়নি । কিন্তু এরই মধ্যে বেশ কয়েক দফা বিমান হামলা ও স্থল অভিযানে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। অঞ্চলটি থেকে দুই জিম্মিকে মুক্ত করে নেওয়ারও দাবি করেছে ইসরায়েল। এই অবস্থায় রাফায় হামলা চালানোর পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর সঙ্গে সোমবার (১২ ফেব্রুয়ারি) কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন এ সময় রাফাহে অভিযান পরিচালনার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে বলেন, ‘রাফায় যারা আশ্রয় নিয়েছে তারা নাজুক অবস্থায় আছে। সেখানে কোনোভাবেই অভিযান চালানো উচিত হবে না।’
বাইডেন বলেন, ‘রাফায় আশ্রয় নেওয়া ও সেখানে বসবাসরত ১০ লাখেরও বেশি মানুষের নিরাপত্তা, সুরক্ষা ও তাদের জন্য সহায়তা নিশ্চিত না করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়টি এগিয়ে নেওয়া উচিত হবে না।’
বাইডেন আরও বলেন, ‘সহিংসতার কারণে গাজার উত্তরাঞ্চলের লাখো মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে এবং এখন তারা রাফায় আশ্রয় নিয়েছেন। তারা বর্তমানে নাজুক পরিস্থিতিতে আছেন। তাদের রক্ষা করা দরকার।’ এ সময় বাইডেন আরও বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘ যুদ্ধবিরতির পদক্ষেপ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে প্রাথমিকভাবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি নিশ্চিত করতে দিনরাত কাজ করছে।
এদিকে, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আগামী মার্চের শুরুতেই রাফা অভিযান শুরু করবে ইসরায়েল। তবে আনুষ্ঠানিক অভিযান শুরু না করলেও গতকাল সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর গানবোট শহরের উপকূলীয় এলাকাতেও গোলাবর্ষণ করেছে।

ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই চার প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। ফলে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর ম
৪ ঘণ্টা আগে
ইউক্রেন ও যুক্তরাষ্ট্র পিএসি-৩ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স নিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলোর গুরুত্বপূর্ণ সরবরাহ আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছাবে।
১৪ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তিকর নকশা’ (অ্যাডিক্টিভ ডিজাইন) ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অভিযোগে মেটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রও জারি করেছে ইইউয়ের নির্বাহী সংস্থা ইউরোপী
১৬ ঘণ্টা আগে
সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পারমাণবিক সক্ষমতার নতুন অগ্রগতি বিশ্বের সামনে তুলে ধরেছে চীন। বিশ্লেষকেরা বলছেন, এ পরীক্ষার মাধ্যমে শুধু ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত সক্ষমতাই নয়, বরং পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন পরিচালনা, নিয়ন্ত্রণ ও গোপন যোগাযোগ ব্যবস্থার মতো অত্যন্ত স্পর্শকাতর স
১৭ ঘণ্টা আগে