হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ

ডেস্ক, রাজনীতি ডটকম
হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। ছবি : বিবিসি

হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করেছেন। গুয়েনার প্রেসিডেন্ট এবং ক্যারিবিয়ান কমিউনিটির (কেরিকম) বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইরফান আলী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার

দেশটিতে কয়েক সপ্তাহ ধরে সহিংসতা চলছিল। হাইতিতে রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করার জন্য গতকাল সোমবার জ্যামাইকায় আঞ্চলিক নেতারা মিলিত হন। এর পরেই এমন খবর পাওয়া গেল।

চলতি মাসের শুরুর দিকে রাজধানীর দুইটি কারাগারে হামলা চালায় গ্যাংরা। সে সময় হাইতিতে যৌথ বাহিনী মোতায়েনের চুক্তিতে স্বাক্ষর করতে কেনিয়া সফরে ছিলেন প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। তার ফিরে আসায় বাধা দিতে বিমানবন্দরে হামলা চালায় গ্যাংরা। ফলে তিনি বর্তমানে পুয়ের্তো রিকোতে আটকা পড়েছেন। সহিংসতা শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে আসছে গ্যাং দলগুলো।

প্রেসিডেন্ট মইসি হত্যার পর থেকেই ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী হেনরি। ২০১৬ সাল থেকে হাইতিতে কোনও নির্বাচন হয়নি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর ‘সবচেয়ে নিকৃষ্ট’: জাতিসংঘের দূত

জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ ইসরায়েলি সেনাবাহিনীকে পৃথিবীর ‘সবচেয়ে নিকৃষ্ট’ সেনাবাহিনী হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, তাদের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘন করাসহ সব সীমারেখা অতিক্রম করেছে।

১৬ ঘণ্টা আগে

জব্দ জাহাজ ফেরতের দাবি, না হলে পালটা ব্যবস্থার হুঁশিয়ারি ইরানের

ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ হওয়া পণ্যবাহী জাহাজ ‘তুসকা’ এবং এর আরোহীদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ইরান। একই সঙ্গে ঘটনাটিকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন ও ‘অপরাধমূলক কাজ’ হিসেবে আখ্যায়িত করেছে তেহরান।

১৮ ঘণ্টা আগে

যুদ্ধক্ষেত্রে ‘নতুন কৌশল’ দেখাতে প্রস্তুত ইরান: স্পিকার

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যেতে রাজি নয়। তিনি হুঁশিয়ারি দিয়েছেন— পরিস্থিতি ফের যুদ্ধের দিকে গড়ালে ইরান যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল ও ‘কার্ড’ দেখাতে প্রস্তুত রয়েছে।

১৮ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে ৪১৫ মার্কিন সেনা আহত: পেন্টাগন

পেন্টাগনের দেওয়া তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে সবচেয়ে বেশি ২৭১ জন সেনাবাহিনীর সদস্য। এ ছাড়া নৌবাহিনীর ৬৩ জন, বিমানবাহিনীর ৬২ জন এবং ১৯ জন মেরিন সেনা আহত হয়েছেন।

১৯ ঘণ্টা আগে