ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা হুথির

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১০: ৩৪
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা হুথির

চার সপ্তাহের নীরবতা ভেঙে ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিয়েছে হুথি বিদ্রোহীরা। বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগরে নৌযান লক্ষ্য করে হুথি হামলা চালালে বিশ্ব বাণিজ্য নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

ইরানের পক্ষ নিয়ে হুথিরা ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে । হামলায় ইসরাইলের বিভিন্ন সংবেদনশীল সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয় বলে জানায় গোষ্ঠীটি। হুথিদের হামলা ইরানের তুলনায় কম কার্যকর হলেও তা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

গোষ্ঠীটি বাব এল-মান্দেব প্রণালিতে জাহাজে হামলা চালিয়ে আগেও বৈশ্বিক বাণিজ্যে বড় ধাক্কা দিয়েছে। আবারও এই পথ অস্থিতিশীল হলে, বিশ্ব অর্থনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে।

অন্যদিকে হরমুজ প্রণালিতে নিষেধাজ্ঞা থাকায় এ পরিস্থিতি আরও জটিল হবে।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও সামরিক স্থাপনাও হুমকির মুখে পড়তে পারে। অতীতে এমন হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সরাসরি বিমান হামলা চালিয়েছে। তবে হুথিরা এবার কতটা এগোবে তা এখনো স্পষ্ট নয়।

অন্যদিকে ইয়েমেন নিজেই দীর্ঘ যুদ্ধের পর কিছুটা স্থিতিশীলতা অর্জন করেছে। নতুন করে আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়লে দেশটির অভ্যন্তরীণ সংঘাত আবার জ্বলে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement