যুদ্ধের মধ্যেই ইরানে ৪.৩ মাত্রার ভূমিকম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
যুদ্ধের মধ্যেই ইরানে ৪.৩ মাত্রার ভূমিকম্প

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যেই ইরানে আঘাত হেনেছে ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) ইরানের দক্ষিণ অঞ্চলের গেরাশ শহরে ৪ দশমিক ৩ মাত্রার এই ভূকম্পন আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গেরাশ শহরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এতে এখন পর্যন্ত কোনো বড় ধরনের প্রাণহানি বা সম্পদ ধ্বংসের খবর পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ পাঁচ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এর জেরে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

সূত্র: আল-জাজিরা

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement