ডেস্ক, রাজনীতি ডটকম

কানাডার টরোন্টো বিমানবন্দরে ডেলটা এয়ারওয়েজের একটি বিমান অবতরণের সময় দুর্ঘটনা কবলিত হয়েছে। দুর্ঘটনায় ১৮ জন আহত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিমানটি অবতরণের ঠিক আগে ওই এলাকায় তুষার ঝড় হয়। রানওয়েতে জমে যায় পুরু তুষারের স্তর। এসবের জের ধরেই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স ও এপির খবরে বলা হয়েছে, পাইলট ও ক্রুসহ বিমানটিতে মোট ৮০ জন ছিলেন। এর মধ্যে ১৮ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে এক শিশুসহ তিনজনের অবস্থা গুরুতর।
এয়ারলাইন্স জানিয়েছে, বিমানটি ১৬ বছরের পুরনো সিআরজে ৯০০ মডেলের।এটি যুক্তরাষ্ট্রের মিনেসোটা থেকে টরোন্টো যাচ্ছিল। যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে কয়েজনের প্রাণহানি হতে পারত বলেও জানিয়েছে ডেলটা এয়ারওয়েজ।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, গত কয়েকদিন ধরে ভারী তুষারপাত হচ্ছে ওই এলাকায়। রানওয়েতে প্রায় ২২ ইঞ্চি পুরু বরফ জমে আছে। তার সঙ্গে যুক্ত হয়েছে তীব্র বেগে হাওয়া। সেখানকার তাপমাত্রাও হিমাঙ্কের নিচে। পাইলট সার্বিক পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে পারেননি বলে মনে করা হচ্ছে। তবে দুর্ঘটনার কারণ প্রসঙ্গে এখনো সরকারিভাবে কিছু জানানো হয়নি।
দুর্ঘনার পর ক্যানাডার বিমান পরিষেবার বিশেষ দল টরোন্টো পৌঁছেছে। তারাই এই দুর্ঘটনার তদন্ত করবে।

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।
১৩ ঘণ্টা আগে
আলি খামেনির জন্য নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু নির্বিশেষে লাখ লাখ মানুষের রাস্তায় নেমে আসা এবং তার জন্য কান্নায় ভেঙে পড়ার দৃশ্যে ‘বিস্মিত হয়েছেন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তার ধারণা ছিল ইরানের জনগণ আলি খামেনিকে ঘৃণা করে!
১৫ ঘণ্টা আগে
গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া একটি অন্তর্বর্তী চুক্তির মাধ্যমে দীর্ঘ চার মাসব্যাপী চলা সংঘাত অবসানের ঘোষণা আসে। এই চুক্তির আওতায় পারস্য উপসাগরে যুদ্ধপূর্ব সামুদ্রিক চলাচল পুনরায় শুরুর বিষয়ে দুই পক্ষ একমত হয়। তবে উপসাগরের ভেতরে ও বাইরে জাহাজ চলাচল নিয়ে বিতর্ক এখনো পুরোপুরি শেষ হয়নি।
১৭ ঘণ্টা আগে
এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য হওয়া প্রাথমিক চুক্তিতে বলা হয়েছিল, ৬০ দিন পর্যন্ত বাণিজ্যিক জাহাজগুলো কোনো ফি ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে এই ৬০ দিনের পর কী নিয়ম হবে, তা এখনো স্পষ্ট নয়।
১৮ ঘণ্টা আগে