ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিপাইনে আতশবাজির গুদামে বিস্ফোরণ চার বছর বয়সী শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩৮ জন। নিহতদের মধ্যে গুদাম কর্মী চারজন ও শিশুটি এক কর্মচারীর ছেলে। দেশটির জরুরি পরিষেবা আজ রোববার এ তথ্য দিয়েছে। খবর এএফপির
ঘটনা তদন্তকারী কর্মকর্তা লুইগি চ্যান জানান, গত শনিবার বিকেলে জাম্বোয়াঙ্গা সিটি সাইটে এই বিস্ফোরণ ঘটে। এতে মাটিতে ৬৬ ফুট বড় গর্ত সৃষ্টি হয়েছে। ধসে গেছে আশপাশের ভবন ও বাড়ি। তাছাড়া বিভিন্ন স্থাপনায় আগুন ধরে যায়।
শহরের দুর্যোগ অফিস মৃতের সংখ্যা নিশ্চিত করেছে। তারা জানায়, এই ঘটনায় আহত হয়েছেন ৩৮ জন, যাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে। বিস্ফোরণে ভেঙে গেছে ডিপোর দেয়ালগুলো। কাছাকাছি একটি কোমল পানীয়র কারখানা, শস্য ও আটার গুদাম এবং এলাকার ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা বলেন, আগুনের সম্ভাব্য উৎস হলো গুদামে সংরক্ষিত আতশবাজি। বিস্ফোরণটি বিস্তৃত ৩ হাজার বর্গমিটারজুড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের দুই ঘণ্টা সময় লেগেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।
৯ ঘণ্টা আগে
প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
১০ ঘণ্টা আগে
ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’
১ দিন আগে
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।
১ দিন আগে