ডেস্ক, রাজনীতি ডটকম

গত তিন দিনে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ব্যাপক ভারী তুষারপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ৩০ জন। স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তুষারপাতের কারণে গবাদি পশুরও ক্ষতি হচ্ছে । বালখ ও ফারিয়াব প্রদেশে তুষারপাতে মারা গেছে প্রায় দশ হাজার গবাদি পশু।
সার-ই-পুলের বাসিন্দা আব্দুল কাদির উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘খুব ভারী তুষারপাত চলছে। মানুষজন তাদের গবাদি পশুর ক্ষতির কারণে উদ্বিগ্ন। অনেক রাস্তাতেই ভারী তুষারপাতের কারণে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।’ স্থানীয় আরেক বাসিন্দা আমানুল্লাহ এমন দুর্যোগ পরিস্থিতিতে সরকারি সহায়তার দাবি জানিয়ে বলেন, ‘যারা আটকা পড়েছে তাদের ক্ষুধার্ত গবাদি পশুদের জরুরি সহায়তা প্রয়োজন।’
এদিকে এমন পরিস্থিতিতে আফগানিস্তান সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। এই কমিটি গবাদি পশুর মালিকদের ক্ষতি মোকাবিলায় বিশেষভাবে কাজ করবে। এছাড়া বলখ, জাওজান, বাদঘিস, ফারিয়াব এবং হেরাত প্রদেশে ক্ষতিগ্রস্ত গবাদি পশুর মালিকদের জন্য পাঁচ কোটি আফগানি বরাদ্দ করেছে আফগান সরকার।
আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র এরফানুল্লাহ শরাফজয়ী জানান, তাদের কর্মীরা ইতিমধ্যেই বাদঘিস, ঘোর, ফারাহ, কান্দাহার, হেলমান্দ, জাওজান এবং নুরিস্তানের মতো প্রদেশে তুষারপাতের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করেছে।
তুষারপাতের ফলে সালাং গিরিপথসহ আফগানিস্তানের অনেক প্রধান পরিবহন রুট বন্ধ হয়ে গেছে। এ কারণে ঘোর, বাদঘিস, গজনি, হেরাত এবং বামিয়ানের মতো বিভিন্ন প্রদেশে ঢোকা যাচ্ছে না।

মঙ্গলবার (২১ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা এখন পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদসহ সব ধরনের সরঞ্জাম রয়েছে... আমরা এই সময়টাকে রসদ মজুতের কাজে ব্যবহার করেছি। সম্ভবত তারাও (ইরান) কিছুটা প্রস্তুতি নিয়েছে।’
১৭ ঘণ্টা আগে
মার্কিন নৌবাহিনীর একাধিক ‘হুমকি’ ও অবরোধ উপেক্ষা করে ইরানি তেলবাহী জাহাজ নিরাপদে দেশের জলসীমায় প্রবেশ করেছে। ইরানের মেহর নিউজ এজেন্সির মাধ্যমে প্রচারিত সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ একটি দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এ কথা বলেন। খবর দ্য ডনের।
২০ ঘণ্টা আগে
জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ ইসরায়েলি সেনাবাহিনীকে পৃথিবীর ‘সবচেয়ে নিকৃষ্ট’ সেনাবাহিনী হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, তাদের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘন করাসহ সব সীমারেখা অতিক্রম করেছে।
২১ ঘণ্টা আগে