ডেস্ক, রাজনীতি ডটকম

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। এ অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ নাগরিকদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ভারত সীমান্তসংলগ্ন সুনসারি জেলার একটি গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের একটি মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। উচ্চস্বরে গান বাজানো ও ধর্মীয় পতাকা বহন নিয়ে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বিরোধ সৃষ্টি হলে তা পরে সহিংস রূপ নেয়।
পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফল জানান, বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালালে দুজন নিহত হন। এরপর কারফিউ উপেক্ষা করে পার্শ্ববর্তী সিরাহা জেলায় আরেকটি বিক্ষোভের সময় আরও একজনের মৃত্যু হয়।
নতুন করে সহিংসতা এড়াতে সুনসারি ও আশপাশের কয়েকটি জেলায় কারফিউ জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং ন্যূনতম শক্তি প্রয়োগের নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করা হচ্ছে।
এদিকে গত মার্চে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে বড় পরিসরে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি নাগরিক, রাজনৈতিক দল, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতি শান্তি, সম্প্রীতি ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতিও দেন।
উল্লেখ্য, নেপালের মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ হিন্দু হলেও দেশটির দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর বসবাস রয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে
রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।
১ দিন আগে
মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।
১ দিন আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্
১ দিন আগে