গাজায় নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়ালো

ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়ালো। শনিবার গাজার নুসিরাত শিবিরে ইসরায়েল হামলা চালায়। এ ঘটনায় নিহত হয় অন্তত ২৭৪ ফিলিস্তিনি এবং আহত হয় ৬৯৮ জন। এর ফলে গাজায় নিহতের সংখ্যা ৩৭ হাজার ৮৪ তে পৌঁছেছে। একইসঙ্গে অবরুদ্ধ নগরীতে আহতের সংখ্যা এখন ৮৪ হাজার ৪৯৪।

রোববার (৯ জুন) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গত মাসে আন্তর্জাতিক আদালতের আদেশ আগ্রাহ্য করে গাজার রাফাহতে হামলা অব্যাহত রাখে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে চুক্তির প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহু সরকার।

ইসরায়েল জানিয়েছে, হামাসকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। রোববার গাজার বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই হামলায় ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

৮ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

৯ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১২ ঘণ্টা আগে

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।

১৫ ঘণ্টা আগে