ডেস্ক, রাজনীতি ডটকম

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) প্যানেলের ইসরায়েলি বিচারপতি অ্যাহরন বারাক পদত্যাগ করেছেন। গাজায় ইসরায়েলের গণহত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক আদালতের অ্যাডহকভিত্তিতে বিচারপতির দায়িত্ব পালন করছিলেন তিনি।
গত ৪ জুন তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে ৮৭ বছর বয়স্ক বারাক ব্যক্তিগত এবং পারিবারিক কারণের কথা উল্লেখ করেন। তার শূন্য আসনে ইসরায়েল কাকে নিয়োগ দেবে, তা এখনো জানা যায়নি। তবে সংশ্লিষ্ট দেশ ইচ্ছা করলে অন্য দেশের কাউকেও ওই পদে নিয়োগ করতে পারে।
হেগস্থ আইসিজের নিয়ম অনুযায়ী, আইসিজের বিচারক প্যানেলে সংশ্লিষ্ট দেশের কোনো বিচারপতি না থাকলে ওই দেশ তাদের পক্ষ থেকে একজনকে মনোনীত করতে পারে।
বারাক ছিলেন ইসরাইলের সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি। তিনি তার দায়িত্ব পালনের সময় সহযোগিতা করার জন্য আদালতের স্টাফ এবং অন্য বিচারপতিদের ধন্যবাদ জানান।
এদিকে ইসরাইলি কর্মকর্তারা বলেছেন, আদালত যত দিন পর্যন্ত 'বাস্তবভিত্তিক' থাকবে, তত দিন তার বিচারপতি নিয়োগ করে যাবেন। তারা জানান, এখন পর্যন্ত আদালতের আদেশগুলো ইসরাইলি বাহিনীর যুদ্ধ লক্ষ্য হাসিলে কোনো ধরনের ক্ষতি করেনি। সূত্র: খবর আলজাজিরার।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।
৭ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’
৯ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
১০ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
১৩ ঘণ্টা আগে