রাইসির স্থলাভিষিক্ত হচ্ছেন মোখবার

ডেস্ক, রাজনীতি ডটকম

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি। তাঁর আকস্মিক মৃত্যুতে যে প্রশ্নটি সকলের সামনে হাজির হচ্ছে তা হলো- কে হচ্ছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী এ দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যাকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি হলেন মোহাম্মদ মোখবার। ইরানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট তিনি।

দেশটির সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট সর্বোচ্চ নেতার অনুমোদনের মাধ্যমে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। খবর- আলজাজিরা

ইরানের রাজনৈতিক ক্ষমতা কাঠামো অনুসারে প্রেসিডেন্টকে সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে সরকারের প্রধান বিবেচনা করা হয়। যখন সেকেন্ড-ইন-কমান্ড মারা যান, তখন প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকবেন। এক্ষেত্রে ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটে যেতে হবে। এরপর নতুন প্রেসিডেন্টকে ইরানের সর্বোচ্চ নেতার অনুমোদন নিতে হবে।

আর ইরানে রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি। এরপরের অবস্থানে থাকেন প্রেসিডেন্ট যিনি থাকেন সরকার প্রধানের ভূমিকায়।

কে এই মোহাম্মদ মোখবার: মোহাম্মদ মোখবার এক সময় ইরানের খুজেস্তান প্রদেশের গভর্নর ছিলেন। ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে ইরানে বিভিন্ন শিল্পগোষ্ঠী নিয়ে পরিচালিত দাতব্য প্রতিষ্ঠান সিতাদ- এর প্রেসিডেন্ট ছিলেন, যা সর্বোচ্চ নেতার সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়। সেখানে তিনি টানা ১৪ বছর দায়িত্ব পালন করেছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

১৩ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

১৫ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

১৬ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১৯ ঘণ্টা আগে