ডেস্ক, রাজনীতি ডটকম

সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের সাঁতারের পোশাক পরে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দেশটিতে এ আয়োজন করা হয়।
এক দশকেরও কম সময় আগে সৌদি আরবের নারীদের শরীর ঢাকা পোশাক পরতে হতো। এখন দেশটি সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। এই আয়োজনকে সংস্কারের পথে দেশটির এক ধাপ এগিয়ে যাওয়া বলছেন অনেকেই।
সৌদি আরবের পশ্চিম উপকূলের একটি দ্বীপে সেন্ট রেগিস রেড সি রিসোর্টে বড় একটি সুইমিংপুলের পাশে করা হয়েছিল এই আয়োজন। সেখানে ‘রেড সি ফ্যাশন উইক’ চলছে। এই আয়োজনের দ্বিতীয় দিনে (শুক্রবার) নারীদের সাঁতারের পোশাক পরে ফ্যাশন শোর আয়োজন করা হয়েছিল।
মরক্কোর পোশাক নকশাকার ইয়াসমিনা কানজালের নকশা করা লাল, গোলাপি, সবুজ, কমলা, নীল, ধূসরসহ নানা রঙের সাঁতারের পোশাকে একে একে হাজির হন নারী মডেলরা।
এএফপিকে ইয়াসমিনা কানজাল বলেন, ‘আমরা এই আয়োজনে আরব বিশ্বকে প্রতিনিধিত্ব করা অভিজাত ও মার্জিত সাঁতারের পোশাক দেখাতে চেয়েছি।’
এই আয়োজনে যুক্ত থাকতে পেরে নিজেকে বেশ ‘গর্বিত’ মনে করছেন কানজাল। তিনি বলেন, সাঁতারের পোশাক পরে নারীদের ফ্যাশন শোতে অংশ নেওয়া সৌদি আরবে একটি ঐতিহাসিক ঘটনা। কেননা দেশটিতে এবারই প্রথম এমন কোনো আয়োজন করা হয়েছে।
রক্ষণশীল হিসেবে পরিচিত সৌদি সমাজের খোলনলচে পাল্টে ফেলতে চান দেশটির যুবরাজ মোহম্মদ বিন সালমান। এ জন্য সৌদি আরবে ব্যাপক সামাজিক-অর্থনৈতিক সংস্কার এগিয়ে নিচ্ছেন তিনি। এর অংশ হিসেবে নারীদের গাড়ি চালানো, পুরুষ অভিভাবক ছাড়া বাইরে যাওয়াসহ নানা অধিকার দেওয়া হয়েছে।
শুধু তা-ই নয়, যুবরাজ বিন সালমানের সংস্কারের অংশ হিসেবে সৌদি আরবে সিনেমা হল খোলা হয়েছে। আয়োজন করা হয়েছে চলচ্চিত্র উৎসব, কনসার্ট আর ফ্যাশন শো। এর ধারাবাহিকতায় এবার সৌদি আরবের একটি অভিজাত রিসোর্টে সাঁতারের পোশাক পরে নারীদের ফ্যাশন শো হলো।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই শান্তির বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান কোনোভাবেই যুদ্ধ চায় না, বরং সার্বভৌমত্ব রক্ষায় কেবল 'বৈধ আত্মরক্ষা'র পথ বেছে নিয়েছে। রোববার (১৯ এপ্রিল) দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পরিদর্শনকালে দেওয়া এক বক্তব্যে তিনি
১০ ঘণ্টা আগে
ট্রাম্প লিখেছেন, "আজ তৌসকা নামের প্রায় ৯০০ ফুট দীর্ঘ একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আমাদের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু সেটি তাদের জন্য ভালো হয়নি।" তিনি আরও বলেন, জাহাজটিকে থামার জন্য সতর্ক করা হয়েছিল, কিন্তু জাহাজটি তা মানেনি। "তাই আমাদের নৌবাহিনীর জাহাজ ইঞ্জিনরুমে গুলি চালিয়ে সেটিকে থাম
১০ ঘণ্টা আগে
নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউজের ওই কর্মকর্তা এএফপিকে বলেন, আগের মতোই জে ডি ভ্যান্সের নেতৃত্বে প্রতিনিধি দল যাচ্ছে পাকিস্তানে। এবারও তার সঙ্গী হিসেবে থাকছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ।
২০ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প আরও লিখেছেন, ‘তারা (ইরান) দ্রুতই নতিস্বীকার করবে, সহজভাবেই করবে। আর যদি চুক্তি গ্রহণ না করে তাহলে যা কিছু প্রয়োজন, তা করা আমার জন্য গৌরবের বিষয় হবে— যা গত ৪৭ বছর ধরে অন্যান্য প্রেসিডেন্টদের করা উচিত ছিল।’
২১ ঘণ্টা আগে