ডেস্ক, রাজনীতি ডটকম

ব্রাজিলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১২ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। ফায়ারফাইটার ও স্থানীয় মিডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশটির সাও পাওলো রাজ্যের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর রিবেইরাও প্রেতোতে এ ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন। তাদের নিয়ে যাওয়ার সময় পথে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগই বাড়ি ফিরে গেছেন। তবে পালানোর সময় ট্রাকচালককে আটক করা হয়েছে।
রাজ্যের দমকল বাহিনী সামাজিকমাধ্যমে জানিয়েছে, বাস দুর্ঘটনায় ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১২ জন নিহত হয়েছেন। ব্রাজিলে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়।।

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।
১২ ঘণ্টা আগে
আলি খামেনির জন্য নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু নির্বিশেষে লাখ লাখ মানুষের রাস্তায় নেমে আসা এবং তার জন্য কান্নায় ভেঙে পড়ার দৃশ্যে ‘বিস্মিত হয়েছেন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তার ধারণা ছিল ইরানের জনগণ আলি খামেনিকে ঘৃণা করে!
১৪ ঘণ্টা আগে
গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া একটি অন্তর্বর্তী চুক্তির মাধ্যমে দীর্ঘ চার মাসব্যাপী চলা সংঘাত অবসানের ঘোষণা আসে। এই চুক্তির আওতায় পারস্য উপসাগরে যুদ্ধপূর্ব সামুদ্রিক চলাচল পুনরায় শুরুর বিষয়ে দুই পক্ষ একমত হয়। তবে উপসাগরের ভেতরে ও বাইরে জাহাজ চলাচল নিয়ে বিতর্ক এখনো পুরোপুরি শেষ হয়নি।
১৫ ঘণ্টা আগে
এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য হওয়া প্রাথমিক চুক্তিতে বলা হয়েছিল, ৬০ দিন পর্যন্ত বাণিজ্যিক জাহাজগুলো কোনো ফি ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে এই ৬০ দিনের পর কী নিয়ম হবে, তা এখনো স্পষ্ট নয়।
১৭ ঘণ্টা আগে