ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের এখন চলছে ভোট গণনা। গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। সবশেষ পাওয়া ফল অনুযায়ী, ভোটের লড়াইয়ে এগিয়ে আছেন কট্টরপন্থি হিসেবে পরিচিত সাইদ জলিলি। যিনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।
আজ শনিবার সকালে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রাণলয়ের কর্মকর্তা মোহসেন ইসলামির বরাতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
নির্বাচনে জলিলির নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ পেজেশকিয়ান। সংস্কারপন্থি প্রার্থীরা ইরানের রাজনীতির মূল স্রোতে এখনো লড়াই করার মতো অবস্থা তৈরি করতে পারেনি। মাসুদের ক্ষেত্রেও তাই ঘটতে যাচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রাণলয়ের ওই কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ১ কোটি ৩ লাখের বেশি ভোট গণনা হয়েছে। যেখানে জলিলি পেয়েছেন ৪২ লাখ ৬০ হাজার ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন প্রায় ৪২ লাখ ৪০ হাজার ভোট।
ইরানের এই ভোটে লড়াই করছেন আরও দুই কট্টরপন্থি প্রার্থী। যদিও তারা লড়াইয়ে পিছিয়ে আছেন অনেক। যার একজন মোহাম্মদ বাঘের গালিবাফ। এখন পর্যন্ত তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১৩ লাখ ৮০ হাজার। আরেক প্রার্থী মোস্তফা পুরমোহাম্মদি পেয়েছেন ৮০ হাজারের বেশি ভোট।
গত মে মাসে ভয়বাহ হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে নিহন হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এমন পরিস্থিতিতে শূন্য হয়ে পড়ে প্রেসিডেন্ট পদ। যার কারণে আগাম নতুন নির্বাচন আয়োজন করা হয় ইরানে। পশ্চিমা বিশ্বের নানামুখি চাপ এবং মধ্যপ্রাচ্যে অস্থিরতার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে ইরানে। তবে নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে যিনিই জয়ী হন না কেন, তার জন্য অপেক্ষা করছে সমূহ চ্যালেঞ্জ।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।
৯ ঘণ্টা আগে
প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
১০ ঘণ্টা আগে
ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’
১ দিন আগে
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।
১ দিন আগে