মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবম

ডেস্ক, রাজনীতি ডটকম

প্রাথমিক নির্বাচনী ফলাফল অনুযায়ী, মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লদিয়া শেইনবম।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।

ক্ষমতাসীন মোরেনা পার্টির প্রার্থী ক্লদিয়ার জয়ে সমর্থকরা মারিয়াচি সঙ্গীতের তালে পতাকা উড়িয়ে নেচে-গেয়ে রাজধানী মেক্সিকো সিটির প্রধান চত্বরে উদযাপন করেছেন।

মেক্সিকো সিটির সাবেক মেয়র ক্লদিয়া (৬১) একজন প্রশিক্ষণপ্রাপ্ত পরিবেশ বিজ্ঞানী।

তিনি ৫৮ থেকে ৬০ শতাংশ ভোট পেয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় নির্বাচনী সংস্থা।

সোমবার প্রাথমিক ফলের পর দেশবাসীর উদ্দেশে ক্লদিয়া বলেন, 'আমি আপনাদেরকে নিরাশ করব না'।

প্রধান প্রতিদ্বন্দ্বী জোচিল গালভেজের চেয়ে ৩০ শতাংশ পয়েন্ট ও মধ্যপন্থী হর্হে আলভারেজ মেইনেজের চেয়ে ৫০ শতাংশ পয়েন্ট বেশি ভোট পেয়েছেন ক্লদিয়া।

বিচ্ছিন্নভাবে কিছু সহিংসতার ঘটনা ঘটলেও লাতিন আমেরিকার দেশটিতে অসংখ্য ভোটার ভোটকেন্দ্রে উপস্থিতি হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটারদের সুরক্ষা দিতে হাজারো সেনা মোতায়েন করা হয়। দীর্ঘ ও রক্তাক্ত নির্বাচনী প্রচারণা চলাকালীন সময় ২৪ জনেরও বেশি স্থানীয় রাজনীতিবিদ নিহত হয়েছেন।

ক্লদিয়া এই নির্বাচনকে 'ঐতিহাসিক' বলে অভিহিত করেন।

ভোট দেওয়ার পর ক্লদিয়া জানান, তিনি নিজেকে ভোট দেননি, বরং ৯৩ বছর বয়সী বামপন্থী নারী প্রার্থী ইফিজেনিয়া মার্তিনেজকে ভট দিয়েছেন তার মনোবল ও দৃঢ়তার কারণে।

'গণতন্ত্র দীর্ঘজীবী হোক', বলেন ক্লদিয়া।

নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ১০ কোটি। দেশটির মোট জনসংখ্যা ১২ কোটি ৯০ লাখ।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

৯ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

১০ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

১১ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১৪ ঘণ্টা আগে