আফগানিস্তানে ভারী বৃষ্টি: খরা কাটলেও আকস্মিক বন্যায় নিহত ১৭

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১৪: ২৬
বাগলান প্রদেশে জলাবদ্ধ একটি পথে স্থানীয় বাসিন্দারা। ছবি: এপি

মৌসুমের প্রথম ভারী বৃষ্টি ও তুষারপাত আফগানিস্তানে দীর্ঘদিনের খরা পরিস্থিতির অবসান ঘটালেও বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ১৭ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এনবিসির খবরে এ তথ্য জানানো হয়।

আফগানিস্তানে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএনডিএমএ) বরাতে প্রতিবেদনে বলা হয়, দেশটির হেরাত হেরাত প্রদেশের কাবকান জেলার একটি বাড়িতে ছাদ ধসে একই পরিবারের পাঁচ সদস্য নিহত হন। নিহতদের মধ্যে দুইজন শিশু।

এএনডিএমএ-এর মুখপাত্র মোহাম্মদ ইউসুফ হাম্মাদ জানান, সোমবার থেকে বন্যাকবলিত বিভিন্ন জেলায় এসব হতাহতের ঘটনা ঘটে। একই সঙ্গে বৈরী আবহাওয়ার কারণে দেশের মধ্যাঞ্চল, উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।

তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে, বহু গবাদিপশু মারা গেছে এবং প্রায় ১ হাজার ৮০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আগে থেকেই ঝুঁকিপূর্ণ শহর ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠেছে। এ ছাড়া ক্ষয়ক্ষতি নিরূপণে জরিপ দল পাঠানো হয়েছে বলে জানান তিনি।

প্রতিবেশী পাকিস্তান ও ভারতের মতো আফগানিস্তানও চরম আবহাওয়াজনিত দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে মৌসুমি বৃষ্টির পর দেশটিতে প্রায়ই আকস্মিক বন্যা দেখা দেয়।

কয়েক দশক ধরে চলা সংঘাত, দুর্বল অবকাঠামো, বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি আরও বাড়িয়ে তুলছে। দুর্গম এলাকাগুলোতে ক্ষতির পরিমাণ বেশি। কারণ সেখানে অনেক ঘরবাড়ি মাটি দিয়ে তৈরি এবং আকস্মিক বন্যা থেকে এগুলোর সুরক্ষা ব্যবস্থা খুবই সীমিত।

এদিকে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগু সতর্ক করেছে জানিয়েছে, ২০২৬ সালেও আফগানিস্তান বিশ্বের অন্যতম বড় মানবিক সংকটপূর্ণ দেশ হিসেবে রয়ে যেতে পারে। দেশটিতে জরুরি সহায়তার প্রয়োজন রয়েছে— এমন প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষের জন্য মঙ্গলবার ১৭০ কোটি ডলারের একটি আবেদন (আপিল) চালু করেছে জাতিসংঘ ও তাদের মানবিক অংশীদাররা।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

২০২০ সালের জুনে লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের পর দুই দেশের সম্পর্কে যে চরম তিক্ততা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে সাত বছর লেগে গেল। এবার চারশত কর্মকর্তা সঙ্গী করে আবারও ভারত সফরে আসছেন শি জিনপিং।

১৮ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে ঘোষণা দিতে পারে পররাষ্ট্র দপ্তর। এ ক্ষেত্রে তারা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

১৯ ঘণ্টা আগে

হাইতিতে সন্ত্রাসী হামলা নিহত ৪৭, আহত ২২

১৯ ঘণ্টা আগে

ইরানের বিরুদ্ধে ‘সর্বাত্মক অর্থনৈতিক আক্রমণে’র ঘোষণা যুক্তরাষ্ট্রের

বেসেন্ট এটিকে ‘ইকোনমিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করে বলেন, তেহরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা দেশ ও প্রতিষ্ঠানগুলোকে এখন যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকার এবং ইরানের সঙ্গে ব্যবসা— এই দুটির মধ্যে একটিকে বেছে নিতে হতে পারে।

১ দিন আগে