ডেস্ক, রাজনীতি ডটকম

লেবাননে সৌদি আরবের দূতাবাস শনিবার বলেছে, তারা দক্ষিণ লেবানন পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজরদারি রাখছে ও নিজেদের নাগরিকদের দেশটি ছেড়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে। সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায়।
তেল আবিবকে সতর্ক করে ইরান বলেছে, ইসরায়েল যদি লেবাননে আক্রমণ করে তবে ইরান ও এর আঞ্চলিক মিত্রদের গ্রুপ ‘অল রেজিস্ট্যান্স ফ্রন্টস’ (সব প্রতিরোধ ফ্রন্ট) তার (ইসরায়েল) সঙ্গে লড়াইয়ে নামবে।
এদিকে সৌদি আরবের নাগরিকদের প্রতি লেবানন সফর এড়িয়ে চলতে এর আগে জানানোর আহ্বানের ওপর জোর দিয়েছে দূতাবাস। একই সঙ্গে লেবাননে অবস্থানরত নিজ নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার অনুরোধও জানিয়েছে তারা। পাশাপাশি পরামর্শ দিয়েছে, যেকোনো জরুরি পরিস্থিতিতে নাগরিকদের দূতাবাসের সঙ্গে যোগাযোগের।
নিউইয়র্কে ইরান মিশনের এ হুঁশিয়ারিতে ইসরায়েল ও লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যকার সংঘাতকে কেন্দ্র করে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।
এর আগে গত বুধবার জার্মানিও তার নাগরিকদের যত শিগগির সম্ভব লেবানন ত্যাগ করার অনুরোধ জানায়। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সহিংসতা বেড়ে যাওয়ার ঝুঁকির প্রেক্ষাপটে এ অনুরোধ জানায় দেশটি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।
৯ ঘণ্টা আগে
প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
১০ ঘণ্টা আগে
ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’
১ দিন আগে
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।
১ দিন আগে