গাজায় ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৩৩ হাজার

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। হামাস নিয়ন্ত্রিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯১ জন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এ নিয়ে গত প্রায় ৬ মাসে ৩৩ হাজার ৩৭ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছে আরও ৭৫ হাজার ৬৬৮ জন। হতাহতদের বেশির ভাগই নারী ও শিশু।

নারী-শিশুসহ বেসামরিকদের হত্যা করেই ক্ষান্ত হচ্ছে না ইসরায়েল, হামলে পড়ছে যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য সহায়তা হিসেবে আসা ত্রাণবহরের ওপরও। এক ত্রাণবহরে ইসরায়েলি বিমান হামলায় নিজেদের সাত কর্মী নিহত হওয়ার পর নিরাপত্তা ইস্যুতে গাজায় কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে)।

স্থানীয় কর্মীদের সুরক্ষা বিবেচনায় মার্কিন ত্রাণ সংস্থা আনেরাও তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। বিবিসি জানিয়েছে, এই দুই ত্রাণ সংস্থা মিলে গাজায় প্রতি সপ্তাহে ২০ লাখ খাবারের প্যাকেট সরবরাহ করত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও ইসরায়েলের বিরুদ্ধে ত্রাণকর্মীদের সুরক্ষায় যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেছেন। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে বিষয়টি নিয়ে কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গাজার বিদ্যমান পরিস্থিতিকে অসহনীয় হিসেবে উল্লেখ করে ওই হত্যাকাণ্ডের স্বচ্ছ, স্বাধীন ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করেছেন তিনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদ্যুতের লাইন ছিঁড়ে স্পেনের বনাঞ্চলে আগুন: পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল, বাড়ছে প্রাণহানি

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলোতে জলকামানসহ শত শত দমকলকর্মী দিনরাত কাজ করছেন।

৬ ঘণ্টা আগে

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৮

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা

৮ ঘণ্টা আগে

বেরোনোর পথ কঠিন, বিরতি টিকিয়ে রাখাও চ্যালেঞ্জিং— ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা

১০ ঘণ্টা আগে

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

১১ ঘণ্টা আগে