ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েল শীঘ্রই গাজার রাফাহে অভিযান সমাপ্ত করবে। গাজায় চলমান ইসরায়েলের আক্রমণ বা চলমান যুদ্ধ নতুন কৌশলে ও নতুন রূপে পরিচালিত হবে। এমনটাই জানা গেছে ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১৩-এর প্রতিবেদন থেকে। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদস বিষয়টি জানিয়েছে।
গত রোববার চ্যানেল-১৩-এর প্রতিবেদনে বলা হয়, গাজার উত্তরাঞ্চলের শহর রাফাহে আগামী কয়েক দিনের মধ্যেই অভিযান বন্ধ করবে ইসরায়েল এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনের নতুন ধাপ শুরু হবে।
বিষয়টি এমন এক সময়ে সামনে এল, যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত, ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান জেনারেল হেরজি হালেভি, দেশটির সেনাবাহিনী দক্ষিণাঞ্চলীয় কমান্ডের কমান্ডার এবং অন্যান্য শীর্ষ সমরবিদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন। ইসরায়েলি সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর এক শীর্ষ জেনারেলের বরাত দিয়ে চ্যানেল-১৩-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘আগামী দিনগুলোতে ইসরায়েল রাফাহ অভিযানের সমাপ্তি ঘোষণা করবে। এ ছাড়া বর্তমানে যে কৌশলে যুদ্ধ পরিচালিত হচ্ছে, তার সমাপ্তি ঘোষণা করা হবে বলেও আশা করা হচ্ছে।’
নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের জেনারেল চ্যানেল-১৩কে বলেছেন, ‘ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমানে সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে রাফাহ অভিযানের সমাপ্তি ও পরিস্থিতির (প্রত্যাশিত) নাটকীয় পরিবর্তন, বিশেষ করে যুদ্ধের ধরন পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করছেন।’
চ্যানেলটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই পরিবর্তনের অর্থ হলো আরও ফোকাসড ও নির্দিষ্ট অভিযান, বিমান হামলার সঙ্গে সঙ্গে বড় আকারে হামলা না চালিয়ে নির্দিষ্ট স্থানে অভিযান চালানো হবে। উল্লেখ্য, নেতানিয়াহু গত সপ্তাহে চ্যানেল-১৪কে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত বলেছিলেন, বর্তমানে ইসরায়েলি বাহিনী যে ধরনের অভিযান রাফাহ শহরে চালাচ্ছে, তা প্রায় সমাপ্ত।
নেতানিয়াহু বলেছিলেন, ‘হামাসের বিরুদ্ধে তীব্র সহিংস যুদ্ধ প্রায় শেষ হওয়ার পথে। এর অর্থ এই নয় যে, যুদ্ধ শেষ হওয়ার পথে। তবে রাফাহে যে সহিংস যুদ্ধ চলছে, তা শেষ হওয়ার পথে।’ এর আগে গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পরপরই নেতানিয়াহু জানিয়েছিলেন, ‘সহিংস যুদ্ধ শেষ হওয়ার পরপরই আমরা আমাদের কিছু সেনাকে আবারও উত্তর দিকে পুনরায় মোতায়েন করব।’

ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রধান আলি আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের জন্য নিরাপত্তাহীনতা তৈরি করে, তবে তা হবে যুদ্ধবিরতি লঙ্ঘনের মতোই।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান। আর এসব হামলা চালানোর আগে চীনা স্যাটেলাইট থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে দেশটি।
১৩ ঘণ্টা আগে
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরকারের এ সিদ্ধান্তকে ‘এন এক্ট অব জাস্টিজ’ তথা ন্যায়বিচার ও স্পেনের জন্য দরকারি বলে মন্তব্য করেছেন। এই উদ্যোগের আওতায় অনথিভুক্ত অভিবাসীদের এক বছরের জন্য নবায়নযোগ্য বসবাসের অনুমতি দেওয়া হবে, যা পরবর্তীতে স্থায়ী ব্যবস্থায় রূপ নিতে পারে।
১৪ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানোর পক্ষপাতী নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; বরং তিনি মনে করেন সংকট সমাধানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে জরুরি হলো সমঝোতা চুক্তি স্বাক্ষর।
১৫ ঘণ্টা আগে