ডেস্ক, রাজনীতি ডটকম

চিলিতে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৯৯ জনে পৌঁছেছে। এছাড়া এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স এবং বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, চিলির ভালপারাইসো অঞ্চলে বনের দাবানলে অন্তত ৯৯ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় ‘প্রয়োজনীয় সবকিছুর’ ব্যবস্থা করবেন তিনি।
এদিকে রেকর্ড রাখা শুরুর পর থেকে এটিকে চিলির সবচেয়ে মারাত্মক দাবানল বলে মনে করা হচ্ছে। দাবানলে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকেই গ্রীষ্মের ছুটি কাটাতে উপকূলীয় অঞ্চলে বেড়াতে এসেছিলেন। এছাড়া চিলির স্বাস্থ্য মন্ত্রণালয় ভালপারাইসোতে স্বাস্থ্য সতর্কতাও জারি করেছে।
বিবিসি বলছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ইলেকটিভ সার্জারি স্থগিত করার এবং অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপনের অনুমোদনও দিয়েছে। মন্ত্রণালয় একই বিবৃতিতে জানিয়েছে, বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য পরিষেবার ওপর চাপ কমাতে সাহায্য করার জন্য পড়াশোনার শেষের দিকে থাকা মেডিকেল শিক্ষার্থীদেরও কাজে লাগানো হবে।
এদিকে দাবানল ছড়িয়ে পড়ার পর উদ্ধার পরিষেবাগুলো সবচেয়ে খারাপভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর জন্য লড়াই করছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে মৃতের সংখ্যা ‘অনেক বেশি বাড়বে’।
এই পরিস্থিতিতে চিলির সরকার জনগণকে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। এল অলিভারের ৬১ বছর বয়সী এক বাসিন্দা এই দাবানলকে ‘নরক’ বলে বর্ণনা করেছেন।
বার্তাসংস্থা এএফপির সাথে কথা বলার সময় রদ্রিগো পুলগার নামের ওই ব্যক্তি বলেন, তিনি তার প্রতিবেশীকে সাহায্য করার চেষ্টা করেছিলেন। কিন্তু পরে বুঝতে পারেন, দাবানলে তার নিজের বাড়িটিও জ্বলতে শুরু করেছে।
চিলির আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে ৩ হাজার থেকে ৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দাবানল ছড়িয়ে পড়ার পর গত শনিবার ভিনা ডেল মার, লিমাচে, কুইলপু এবং ভিলা আলেমনায় কারফিউও জারি করা হয়।
রোববার প্রায় ১৪০০ অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেছেন। তিনি বলেছেন, জরুরি পরিষেবার পাশাপাশি সামরিক কর্মীদেরও মোতায়েন করা হয়েছে এবং দাবানলের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও বছরের শুরু থেকে এ নিয়ে দেশটিতে চারবার সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্ত
৪ ঘণ্টা আগে
ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই চার প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। ফলে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর ম
৫ ঘণ্টা আগে
ইউক্রেন ও যুক্তরাষ্ট্র পিএসি-৩ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স নিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলোর গুরুত্বপূর্ণ সরবরাহ আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছাবে।
১৫ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তিকর নকশা’ (অ্যাডিক্টিভ ডিজাইন) ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অভিযোগে মেটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রও জারি করেছে ইইউয়ের নির্বাহী সংস্থা ইউরোপী
১৭ ঘণ্টা আগে