ডেস্ক, রাজনীতি ডটকম

সকল অনিশ্চয়তা পাশ কাটিয়ে আগামীকাল (৮ ফেব্রুয়ারি) জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে দেশটিতে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। নির্বাচন সামনে রেখে দেশটির কয়েকটি অঞ্চলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তা-ব্যবস্থা নিয়ে শঙ্কার মধ্যেই এই নির্বাচন হতে চলেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন ও জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপেক্ষাকৃত দুর্বল নির্বাচনী প্রচারণা মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়েছে। ৮ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য সমস্ত রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রচারণা থেকে বিরত থাকতেও নির্দেশনা জারি করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন।
এক বিবৃতিতে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী এবং তাদের দলগুলোকে নির্বাচন আইনের ১৮২ ধারা মেনে চলতে বলেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। ১৮২ ধারায় বলা হয়েছে, মঙ্গলবার রাতের পর থেকে কোনও জনসভা, মিছিল, কর্নার মিটিং বা এ জাতীয় কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে কোনও ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন না। আইনের উল্লিখিত বিধান লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এদিকে ‘নিরাপত্তা’ ইস্যুতে নির্বাচনের দিন ইন্টারনেট বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী গোহর এজাজ মঙ্গলবার নির্বাচনের দিন (আগামীকাল) যেকোনও এলাকায় নিরাপত্তা সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে ইন্টারনেট পরিষেবা স্থগিত করার ইঙ্গিত দিয়েছেন।
তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালীন সারা দেশে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারের নিশ্চয়তা দিতে পাকিস্তানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। এক খোলা চিঠিতে সংস্থাটি ভোটগ্রহণ প্রক্রিয়ায় পাকিস্তানজুড়ে প্রত্যেকের জন্য ইন্টারনেট এবং ডিজিটাল যোগাযোগ প্ল্যাটফর্মে ‘নিরবচ্ছিন্ন অ্যাক্সেস’ নিশ্চিত করার জন্যও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
অন্যদিকে মঙ্গলবার বেলুচিস্তানের মাকরান বিভাগ ও প্রাদেশিক রাজধানীতে প্রার্থীদের নির্বাচনী অফিস এবং ভোটকেন্দ্র লক্ষ্য করে অন্তত নয়টি গ্রেনেড হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দ্য ডন।
পুলিশ রিপোর্ট অনুযায়ী, মোটরসাইকেল আরোহী ব্যক্তিরা রাতে কোয়েটার উপকণ্ঠে অবস্থিত কিলি আহমেদজাইয়ের একটি সরকারি স্কুলে হাতবোমা নিক্ষেপ করে। গ্রেনেডটি স্কুলের আঙিনায় বিস্ফোরিত হয়। এতে ভোটকেন্দ্র হিসাবে মনোনীত এই স্থাপনার জানালার কাঁচ ভেঙে যায়।
এছাড়া আইন প্রয়োগকারী সংস্থাগুলো পাসনির একটি সরকারি স্কুলে হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। আর বাগ বাজার সরকারি স্কুলের কাছে একটি বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে বলে জানিয়েছে ডন।
পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার মঙ্গলবার বলেছেন, অসংখ্য চ্যালেঞ্জ সত্ত্বেও, সারাদেশে ভোটের দিন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে নির্বাচন পরিচালনার জন্য সম্ভাব্য সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে আরেক পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানে ২০২৪ সালের এই নির্বাচন সব দিক থেকে অনেক বড় হতে চলেছে। গত নির্বাচনের তুলনায় এবারের বিশাল নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার জন্য রেকর্ড ৪৮ বিলিয়ন রুপি বরাদ্দ করা হয়েছে।
এবারই পাকিস্তানে মোট জনসংখ্যার ৫০ শতাংশেরও বেশি মানুষ ভোটার হিসেবে তাদের অধিকার প্রয়োগ করবেন। এছাড়া এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের আনপাতিক সংখ্যাও নজিরবিহীন। এছাড়া ব্যালট পেপার ছাপাতে ২৬০ মিলিয়ন কাগজ ব্যবহৃত হয়েছে।
এবার অনেক বেশি সংখ্যক স্বতন্ত্র প্রার্থী অংশ নিচ্ছেন কারণ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর আইকনিক ‘ব্যাট’ নির্বাচনী প্রতীক ছিনিয়ে নেওয়া হয়েছে এবং দলটির মনোনীত প্রার্থীরা এবার স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য হয়েছেন।

কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও বছরের শুরু থেকে এ নিয়ে দেশটিতে চারবার সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্ত
৪ ঘণ্টা আগে
ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই চার প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। ফলে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর ম
৫ ঘণ্টা আগে
ইউক্রেন ও যুক্তরাষ্ট্র পিএসি-৩ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স নিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলোর গুরুত্বপূর্ণ সরবরাহ আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছাবে।
১৫ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তিকর নকশা’ (অ্যাডিক্টিভ ডিজাইন) ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অভিযোগে মেটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রও জারি করেছে ইইউয়ের নির্বাহী সংস্থা ইউরোপী
১৭ ঘণ্টা আগে