ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানে সরাসরি অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল স্পষ্ট করেছেন যে, বার্লিন ইরানে কোনো ধরনের 'শাসন পরিবর্তন' অভিযানে সমর্থন দেবে না।
বৃহস্পতিবার বার্লিনে সাংবাদিকদের তিনি জানান, ইরানে একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ কাম্য হলেও সেই পরিবর্তন আসতে হবে কেবল দেশটির জনগণের মাধ্যমেই, কোনো বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে নয়।
ওয়াডেফুল ইরানের বর্তমান সরকারের দমন-পীড়নের বিরোধিতা এবং বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষার কথা জানালেও সাফ জানিয়ে দিয়েছেন, জার্মানি ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে না।
তবে তিনি ইরানের সাম্প্রতিক পালটা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এ ধরনের হামলাকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশসহ পুরো অঞ্চলের জন্য বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে জরুরি আলোচনার প্রস্তুতিও নিচ্ছেন এই জার্মান শীর্ষ কূটনীতিক।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্ত হওয়া তাদের ১৬০ জন সেনার সবাই ২০২২ সাল থেকে রাশিয়ার কাছে বন্দি ছিলেন। তারা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ড, স্টেট বর্ডার গার্ড সার্ভিস এবং স্টেট স্পেশাল ট্রান্সপোর্ট সার্ভিসের সদস্য। এই যোদ্ধারা মারিউপোল, আজভস্তাল, দোনেৎস্ক, লুহানস্ক, খারকিভ, জাপোরিঝিয়া,
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, পুরুষদের ২০৩৮ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করার বিষয়টি বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা নাঈম কাশেম বলেছেন, “লেবাননের দখল করে রাখা অঞ্চলগুলো থেকে ইসরায়েলকে সরে যেতেই হবে। তাদের হাতে আর ‘কোনো বিকল্প নেই’।” মুসলিমদের পবিত্র দিন আশুরা উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে এই হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রধান।
১৬ ঘণ্টা আগে
হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। এর ফলে যুদ্ধবিরতি কতটা টেকসই হবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক নৌচলাচল কত দ্রুত ফিরবে, তা নিয়ে নতুন করে প্
১ দিন আগে