ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো মার্কিন হামলাকে সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়া। সেইসঙ্গে চলমান উত্তেজনা হ্রাস এবং কূটনীতিতে ফিরে আসারও আহ্বান জানিয়েছে ক্যানবেরা। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক টেলিভিশন সাক্ষাৎকারে এ কথা বলেন।
সেভেন সানরাইজকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার ওং বলেন, ‘ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে আমেরিকা যে পদক্ষেপ নিয়েছে আমরা তাকে সমর্থন করি।’
ওং বলেন, ‘এই হামলাটি যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপ ছিল। ব্রিটেনসহ অন্যান্য দেশকে ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বানে যোগ দিচ্ছে অস্ট্রেলিয়া।’ তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা উত্তেজনা দেখতে চাই না।’
বর্তমানে ইরানে প্রায় ২,৯০০ এবং ইরাকে ১,৩০০ অস্ট্রেলিয়ান রয়েছেন, যারা এখন নিজ দেশে ফেরত যেতে চাচ্ছেন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর অস্ট্রেলিয়া ইসরাইল থেকে বাস সরিয়ে নেওয়া স্থগিত করেছে। তবে ইসরাইলের আকাশসীমা পুনরায় খোলা হলে সম্ভাব্য সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওং।
অস্ট্রেলিয়া জানিয়েছে, বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য তারা মধ্যপ্রাচ্যে দুটি প্রতিরক্ষা বিমান পাঠিয়েছে।
গত শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। জবাবে তেলআবিবেও পালটা হামলা চালাচ্ছে তেহরান। সেদিন থেকেই দুদেশের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত আছে। এতে উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন।
তবে শনিবার এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।

সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি জানান, আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদ পরিচালিত হওয়ার প্রমাণ তালেবান প্রশাসনের কাছে উপস্থাপন করেছে পাকিস্তান।
১৫ ঘণ্টা আগে
ট্রাম্পের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিয়েলসেন। তিনি বলেছেন, ‘লাগবে না, ধন্যবাদ— গ্রিনল্যান্ডে নাগরিকদের জন্য ইতোমধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবার ব্যবস্থা রয়েছে।’
১ দিন আগে
গত দুই বছর ধরে কিশতওয়ার এলাকায় সক্রিয় থাকা সাইফুল্লাহ অন্তত ২০ বার অভিযানের মুখে নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল পাঁচ লাখ টাকা। এবার নিরাপত্তা বাহিনীর ২১ বারের চেষ্টায় তিনি এনকাউন্টারে নিহত হলেন।
২ দিন আগে
পাম বিচে অবস্থিত বাসভবনটি মূলত ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র। কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ওই শ্বেতাঙ্গ ব্যক্তি সেখানকার ফটকের আশপাশে সন্দেহজনভাবে ঘোরাফেরা করছিলেন। তাকে থামিয়ে তল্লাশি করা হলে তার হাতে একটি শটগান ও জ্বালানির ক্যান পাওয়া যায়।
২ দিন আগে