ডেস্ক, রাজনীতি ডটকম

আগামী ৪ দিন পর পার্লামেন্ট নির্বাচন হবে পাকিস্তানে। এর মধ্যেই বোমা বিস্ফোরণ হয়েছে দেশটির নির্বাচন কমিশনের (ইসিপি) করাচি শাখার কার্যালয়ে। শুক্রবার রাত ৯টার দিকে ঘটেছে এই বিস্ফোরণ। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
করাচি পুলিশের জ্যেষ্ঠ সুপারিন্টেনডেন্ট (এসএসপি) সাজিদ সাদোজাই দেশটির সংবাদমাধ্যম এআরআইকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি ছিল একটি টাইম বোমা এবং করাচির রেড জোন এলাকায় অবস্থিত নির্বাচন কমিশনের সীমানা দেওয়ালের কাছে একটি শপিং ব্যাগে বোমাটি রাখা হয়েছিল।’
প্রসঙ্গত, রেড জোন এলাকার নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে কঠোর। পাকিস্তানের সব বড় শহরে রেড জোন এলাকা রয়েছে এবং দেশটির গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো সেই এলাকায় অবস্থিত।
পাকিস্তান পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট জানিয়েছে, বিস্ফোরিত বোমাটি ‘হোম মেইড’ এবং প্রায় ৪০০ গ্রাম বিস্ফোরক পদার্থ ছিল সেটিতে।
বোমা বিস্ফোরণের অল্প সময়ের মধ্যেই অবশ্য করাচি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে ইসিপির কেন্দ্রীয় কার্যালয়। সেই সঙ্গে পুলিশের এসএসপি এবং করাচির রেড জোন এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে দ্রুততম সময়ের মধ্যে এ সম্পর্কে প্রতিবেদন চেয়েছে ইসিপি।
আগামী ৮ ফেব্রুয়ারি ১৬তম পার্লামেন্ট নির্বাচন হবে পাকিস্তানে। তবে আদালত ও নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার কারণে এবারের নির্বাচনে প্রার্থিতা করতে পারছেন না দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের প্রার্থীরাও নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে গিয়ে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন। সূত্র : এআরআই নিউজ, এনডিটিভি

কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও বছরের শুরু থেকে এ নিয়ে দেশটিতে চারবার সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্ত
৫ ঘণ্টা আগে
ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই চার প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। ফলে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর ম
৫ ঘণ্টা আগে
ইউক্রেন ও যুক্তরাষ্ট্র পিএসি-৩ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স নিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলোর গুরুত্বপূর্ণ সরবরাহ আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছাবে।
১৬ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তিকর নকশা’ (অ্যাডিক্টিভ ডিজাইন) ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অভিযোগে মেটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রও জারি করেছে ইইউয়ের নির্বাহী সংস্থা ইউরোপী
১৮ ঘণ্টা আগে