ডেস্ক, রাজনীতি ডটকম

ভিয়েতনামে প্রশিক্ষণ চলাকালে বিস্ফোরণে ১২ সেনা নিহত হয়েছেন। গত সোমবার রাতে দেশটির ডং নাই প্রদেশের সপ্তম সামরিক অঞ্চলে সামরিক একটি শুটিং রেঞ্জে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বুধবার (৪ ডিসেম্বর) রাতে দেশটির রাষ্ট্রায়ত্ত ভিয়েতনাম বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সেনারা বিস্ফোরক পদার্থ পরিবহণ করার সময় সেখানে বজ্রপাত আঘাত হানে। এর ফলে বিস্ফোরণ ঘটে। নিহতদের অধিকাংশের লাশ পাওয়া গেছে। যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
প্রতিবেদনে দেওয়া উদ্ধৃতিতে ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘এটি সামরিক ইউনিট, স্বজন, বন্ধু ও টিমমেটদের জন্য একটি অপূরণীয় ক্ষতি।’
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নান ড্যানের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের মহড়া শুরু উপলক্ষে প্রতিরক্ষামন্ত্রী ফান ভ্যান গিয়াং বক্তৃতা দেওয়ার একদিন পর এই দুর্ঘটনাটি ঘটে। সরকারি ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
৬ ঘণ্টা আগে
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বসতর্কবার্তাকে সত্য প্রমাণিত করে রুশ বাহিনী রাতভর প্রায় ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালায়। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে, ইউক্রেন যুদ্ধের সমাধান ‘মানুষের ভাবনার চেয়েও কাছাকাছি’, ঠিক তখনই মস্কোর এই রেকর্ড
৬ ঘণ্টা আগে
প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকার বেসামরিক প্রশাসনের দায়িত্ব পালন করে আসা নিজেদের সরকারি কাঠামো বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে উপত্যকাটির বেসামরিক প্রশাসনের দায়িত্ব প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়ার পথ আরও সুগম হলো।
১৯ ঘণ্টা আগে
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের (শহর) মধ্যে ১৪টির নিয়ন্ত্রণে থাকা জাতিগত সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ) কয়েকটি শহরের নাম পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম দ্য ইরাবদির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে