ডেস্ক, রাজনীতি ডটকম

কেনিয়ার রাজধানী নাইরোবিতে দেশটির সংসদ ভবনে হামলার চেষ্টাকালে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ সময় কয়েকজন আহত হয়েছেন। পার্লামেন্টের ভেতরে ও বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ লড়াই চালিয়ে যাওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। বিক্ষোভকারীরা সংসদ ভবনের কিছু অংশ জ্বালিয়ে দিয়েছে বলে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) নতুন একটি আর্থিক বিলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের সময় এই ঘটনা ঘটে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রয়টার্সের একজন সাংবাদিক পার্লামেন্টের বাইরে অন্তত পাঁচজন বিক্ষোভকারীর লাশ গণনা করেছেন।
একজন প্যারামেডিক ভিভিয়ান আচিস্তা জানিয়েছেন, অন্তত ১০ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে ভেতর থেকে আগুনের শিখা আসতে দেখা যায়। কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যর্থ হলে গুলি চালায় পুলিশ। আরেক প্যারামেডিক রিচার্ড এনগুমো বলেছেন, পুলিশের গুলিতে ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তিনি সংসদের বাইরে আহত দুই বিক্ষোভকারীকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যান বলে জানিয়েছেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে দেশটির সংসদ ভবন প্রাঙ্গণেও প্রবেশ করেছে বিক্ষোভকারীরা। এ সময় সংসদ ভবনের একটি অংশে আগুন দেখা যায়। যদিও পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিতে চেষ্টা চালাচ্ছে। মূলত বিতর্কিত বিলটি পাসের পরই সংসদ ভবন প্রাঙ্গণে ঢুকে পরে বিক্ষোভকারীরা। এ সময় সংসদ সদস্যরা বেসমেন্টে আশ্রয় নেন। শুধু রাজধানী নাইরোবি নয়, নতুন বিলের বিরুদ্ধে দেশজুড়েই বিক্ষোভ হচ্ছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরআইবির বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার (১৫ এপ্রিল) রাতে তেহরানে পৌঁছে পাকিস্তানের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় কূটনৈতিক আলোচনা শুরুর প্রচেষ্টার অংশ হিসেবেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
১৪ ঘণ্টা আগে
বুধবার (১৫ এপ্রিল) এক বিশেষ ফিচারে ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। সেখানে তারেক রহমানের রাজনৈতিক যাত্রাকে ‘লন্ডনে দীর্ঘ নির্বাসন থেকে বাংলাদেশের জাতীয় নেতৃত্বে নাটকীয় উত্থান’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও প্রায় ৬ হাজার অতিরিক্ত সৈন্য পাঠাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানকে চুক্তিতে বাধ্য করতে এই উদ্যোগ নিয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যদি ভঙ্গুর যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী না হয়, তবে প্রশাসন অতিরিক্ত হামলা বা স্থল অভিযানের সম্ভাবনাও বিবেচনা করছে। এমনক
১৭ ঘণ্টা আগে
ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রধান আলি আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের জন্য নিরাপত্তাহীনতা তৈরি করে, তবে তা হবে যুদ্ধবিরতি লঙ্ঘনের মতোই।
১৭ ঘণ্টা আগে