চিলিতে দাবানলে প্রাণ গেল ৪৬ জনের, নিখোঁজ ২০০

ডেস্ক, রাজনীতি ডটকম
চিলিতে ভয়াবহ দাবানলে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন। এছাড়া এই দাবানলের জেরে দেশটির একটি শহরে দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, চিলিতে দাবানলে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। এছাড়া উপকূলীয় পর্যটন শহর ভিনা ডেল মার মেয়রও বলেছেন, দাবানলে দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

বিবিসি জানিয়েছে, ভয়াবহ এই দাবানলে সারা দেশে ৪৩ হাজার হেক্টরেরও বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দক্ষিণ আমেরিকার এই দেশটির স্বারাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। মূলত স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবং প্রবল বাতাসের কারণে এই দাবানল আরও তীব্র রূপ ধারণ করেছে বলেও জানানো হয়েছে।

পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মধ্য চিলিতে দাবানলে কমপক্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক শনিবার জানিয়েছেন। তিনি বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

দাবানলের কারণে কালো ধোঁয়া ভালপারাইসো অঞ্চলের অনেক অংশে আকাশে ছেয়ে গেছে। মধ্য চিলিতে প্রায় ১০ লাখ মানুষ বাস করে। দাবানল ছড়িয়ে পড়ার পর অগ্নিনির্বাপক কর্মীরা হেলিকপ্টার এবং ট্রাক ব্যবহার করে আগুন নেভানোর জন্য লড়াই করছেন।

শনিবার চিলির কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় পর্যটন শহর ভিনা ডেল মারের আশপাশের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধারকারী দলগুলো সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর জন্য সংগ্রাম করছে।

প্রেসিডেন্ট বোরিক দাবানলে প্রাণহানির আপডেট দিয়ে বলেছেন, আগুনে ৪০ জন মারা গেছে এবং দগ্ধ আরও ছয়জন হাসপাতালে মারা গেছেন।

তিনি বলেন, ‘বিপর্যয়কর এই অবস্থার পরিপ্রেক্ষিতে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে নিহতের সংখ্যা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। পরিস্থিতি সত্যিই খুব কঠিন।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের তেল অবরোধে কিউবাজুড়ে তীব্র লোডশেডিং, অন্ধকারে পুরো দেশ

কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও বছরের শুরু থেকে এ নিয়ে দেশটিতে চারবার সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্ত

৪ ঘণ্টা আগে

২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফা ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই চার প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। ফলে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর ম

৫ ঘণ্টা আগে

প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদন নিয়ে ওয়াশিংটন-কিয়েভ ‘রাজনৈতিক সমঝোতা’

ইউক্রেন ও যুক্তরাষ্ট্র পিএসি-৩ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স নিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলোর গুরুত্বপূর্ণ সরবরাহ আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছাবে।

১৫ ঘণ্টা আগে

মেটার ‘আসক্তিকর’ নকশা শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে: ইইউ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তিকর নকশা’ (অ্যাডিক্টিভ ডিজাইন) ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অভিযোগে মেটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রও জারি করেছে ইইউয়ের নির্বাহী সংস্থা ইউরোপী

১৭ ঘণ্টা আগে