জাতিসংঘের ফিলিস্তিনি তহবিল স্থগিত করল ৯ দেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
ইউএনআরডব্লিউ’র ত্রাণ নিতে জড়ো হন ফিলিস্তিনি শরণার্থীরা। ছবি: রয়টার্স

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএতে দেওয়া সাহায্য স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ ৯ দেশ। গত ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনার সঙ্গে সংস্থাটির কয়েকজন কর্মী জড়িত থাকতে পারে, ইসরায়েলের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার সাহায্য স্থগিতের এ ঘোষণা দেয় তারা। খবর রয়টার্সের

দেশগুলো হলো- ব্রিটেন, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট, অস্ট্রেলিয়া ও কানাডা। এর আগে ইউরোপের ছয় দেশ এ ঘোষণা দিলেও শনিবার যুক্তরাষ্ট, অস্ট্রেলিয়া ও কানাডা এ ঘোষণা দেয়।

এ ঘটনায় এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে নিন্দা জানিয়েছেন ইউএনআরডব্লিউএর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি। এ ধরনের সিদ্ধান্তকে তিনি অতিশয় বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, গাজার ২০ লাখ মানুষের জন্য এই অতিরিক্ত যৌথ শাস্তির প্রয়োজন ছিল না।

ইউএনআরডব্লিউএ শুক্রবার বলেছে, বেশ কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

দাতাদের স্থগিতাদেশকে আরও উৎসাহিত করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, গাজায় যুদ্ধ শেষ হয়ে গেলে হামাসের সঙ্গে সম্পর্ক থাকায় অভিযোগে ইউএনআরডব্লিউএর প্রধানকে সরানো উচিত।

কাটজের মন্তব্যের জবাবে জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে তর্ক করবো না। এর জবাবও দেব না। এমন অভিযোগ ইউএনআরডব্লিউএ’র নজরে আসলে জড়িতদের আমরা আন্ডারস্কোর করেছি।’

১৯৪৮ সালে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের সময় ইউএনআরডব্লিউএ প্রতিষ্ঠা হয়। সংস্থাটি গাজা, পশ্চিম তীর, জর্ডান, সিরিয়া এবং লেবাননে ফিলিস্তিনিদের শিক্ষা, স্বাস্থ্য ও সাহায্য-সহায়তার দেয়। এ যাবত সংস্থাটি গাজার ২৩ লাখ জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশকে সহায়তা করে। ৭ অক্টোবরের হামাসের হামলার পর ইসরাইল যে যুদ্ধ শুরু করেছিল সেই যুদ্ধের সময় ইউএনআরডব্লিউএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের তেল অবরোধে কিউবাজুড়ে তীব্র লোডশেডিং, অন্ধকারে পুরো দেশ

কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও বছরের শুরু থেকে এ নিয়ে দেশটিতে চারবার সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্ত

৫ ঘণ্টা আগে

২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফা ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই চার প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। ফলে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর ম

৫ ঘণ্টা আগে

প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদন নিয়ে ওয়াশিংটন-কিয়েভ ‘রাজনৈতিক সমঝোতা’

ইউক্রেন ও যুক্তরাষ্ট্র পিএসি-৩ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স নিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলোর গুরুত্বপূর্ণ সরবরাহ আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছাবে।

১৬ ঘণ্টা আগে

মেটার ‘আসক্তিকর’ নকশা শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে: ইইউ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তিকর নকশা’ (অ্যাডিক্টিভ ডিজাইন) ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অভিযোগে মেটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রও জারি করেছে ইইউয়ের নির্বাহী সংস্থা ইউরোপী

১৮ ঘণ্টা আগে