ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১০ জন নিহত হয়েছেন। গাজার কেন্দ্রে একটি ক্যাম্পে এই হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী। সর্বশেষ এ হামলায় ক্যাম্পের ৬ জন নারী ও শিশু নিহত হয়। এ ছাড়া পৃথক হামলায় আরও চারজন মিলে মোট ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাস হামলা চালায়। এরপর থেকে ইসরাইল গাজায় পাল্টা হামলা চালিয়ে আসছে। এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর আগ্রাসনে গাজায় ৩৬ হাজার ৪৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর বেশিরভাগই নারী ও শিশু।
এ ছাড়া দীর্ঘ সাত মাসের বেশি সময় ধরে চলা আগ্রাসনে গাজা উপত্যকায় কমপক্ষে ৮২ হাজার ৬২৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে ৬০ জন নিহত এবং ২২০ জন গুরুতর আহত হন।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।
৯ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’
১১ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
১২ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
১৫ ঘণ্টা আগে