সাঈদ না মাসুদ কে হচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের রান-অফ ভোট আজ। প্রথম দফায় কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি সমর্থন না পাওয়ায় রান অফ ভোটে গড়ায় ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। দ্বিতীয় দফার নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত দিন ছিল আজ শুক্রবার। স্থানীয় সময় সকাল থেকেই শুরু হয় ভোটগ্রহণ।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। দেশটির প্রায় ৫৯ হাজারটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলবে। এ ছাড়া কয়েক হাজার চলমান বা মোবাইল ভোটকেন্দ্রও চালু করা হয়েছে।

দ্বিতীয় দফার নির্বাচনে লড়ছেন আগের দফার নির্বাচনে শীর্ষ দুই প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ও সাইদ জালিলি। এর মধ্যে অনেকটাই সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান ১ কোটি ৪ লাখ ১৫ হাজারে বেশি ভোট পেয়ে এগিয়েছিলেন। প্রতিদ্বন্দ্বী খামেনি সমর্থিত কট্টরপন্থী সাঈদ জালিলি পেয়েছিলেন ৯৪ লাখ ৭৩ হাজার ২৯৮ ভোট।

প্রথম দফার নির্বাচনে ইরানের মোট ভোটার ছিলেন—৬ কোটি ১৪ লাখ ৫২ হাজার। এর মধ্যে মাত্র ৩৯ দশমিক ৯২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। ইরানের ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর এটি দেশটির ১৪ তম প্রেসিডেন্ট নির্বাচন।

৬৯ বছর বয়সী কার্ডিয়াক সার্জন, আইনপ্রণেতা এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী পেজেশকিয়ান এমন প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন যাঁরা দেশের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পশ্চিমাবিরোধী অবস্থানের কড়া সমর্থক। তারপরও শুক্রবারের নির্বাচনে পেজেশকিয়ান ভোটারদের কাছ থেকে দুর্দান্ত সাড়া পান এবং গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উত্তরাধিকারী নির্বাচনের জন্য ভোট রান-অফে পৌঁছায়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্পের হুমকির পরপরই ইরানে মার্কিন হামলা, ৮ সেনা নিহত

প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

৮ ঘণ্টা আগে

ইরানের সঙ্গে ‘যুদ্ধবিরতি শেষ’, ট্রাম্প বললেন ‘ওরা নিকৃষ্ট, অসুস্থ মানুষ’

ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’

১ দিন আগে

পশ্চিমবঙ্গে কিশোরীকে ধর্ষণ-হত্যা, ‘এনকাউন্টারে’ নিহত প্রধান অভিযুক্ত

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।

১ দিন আগে

চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে প্রায় ৪০টি নদী ও জলপথে বন্যা দেখা দেওয়ায় এবং প্রবল পানির চাপে একটি জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে