ক্যাসিনোয় ৪০ লাখ ডলার জিতে হার্ট অ্যাটাকে মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম

সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস ক্যাসিনোয় এক ব্যক্তি ৪০ লাখ ডলার জিতে অসুস্থ হয়ে পড়েছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে সংক্ষিপ্ত ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে অনেকে ঘিরে রেখেছেন। তাদের অনেককে দৃশ্যত আতঙ্কিত মনে হচ্ছিল। ক্যাসিনোর কর্মী ও ঘিরে থাকা মানুষদের কাছে সাহায্য চাচ্ছেন ওই ব্যক্তির সঙ্গে থাকা এক নারী।

এক্সসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এক্স হ্যান্ডলে গিডি_ট্রাফিক নামে এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ক্যাসিনোতে ৪০ লাখ ডলার জেতার পর এক ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস ক্যাসিনোয় ৪০ লাখ ডলার জেতা ওই ব্যক্তির অতিরিক্ত উত্তেজনায় কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তিনি মারা যান।

ক্যাসিনো ডট ওআরজির দেওয়া তথ্য অনুযায়ী, পরে ওই ব্যক্তির জ্ঞান ফেরে। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়।

২৫ জুন শেয়ার করা ভিডিওটি ২০ হাজারের বেশি বার দেখা হয়েছে। ব্যবহারকারীরা এ নিয়ে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।

১০ ঘণ্টা আগে

ট্রাম্পের হুমকির পরপরই ইরানে মার্কিন হামলা, ৮ সেনা নিহত

প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

১১ ঘণ্টা আগে

ইরানের সঙ্গে ‘যুদ্ধবিরতি শেষ’, ট্রাম্প বললেন ‘ওরা নিকৃষ্ট, অসুস্থ মানুষ’

ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’

১ দিন আগে

পশ্চিমবঙ্গে কিশোরীকে ধর্ষণ-হত্যা, ‘এনকাউন্টারে’ নিহত প্রধান অভিযুক্ত

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।

১ দিন আগে