গাজায় স্কুলে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩২

ডেস্ক, রাজনীতি ডটকম
হামলার পর নুসেইরাত এলাকার একটি শরণার্থী শিবির। ছবি সংগৃহীত

গাজায় চলমান সংঘাতের মধ্যে জাতিসংঘের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। মধ্য গাজার নুসেইরাত এলাকায় অবস্থিত স্কুলটিতে জোরপূর্বক বাস্ত্যুচুত হওয়া বহু বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন। তবে ইসরাইলি বাহিনীর দাবি, এই স্কুল হামাসের 'আস্তানা' হিসেবে ব্যবহার হয়ে আসছিল। এই হামলায় অন্তত ৩২ জন নিহত এবং ১২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, শরণার্থীদের জন্য পরিচালিত জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) এই স্কুলে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী।

এই হামলার প্রতিক্রিয়ায় হামাস নেতারা জানিয়েছে, গাজা যুদ্ধের স্থায়ী সমাধান এবং সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হওয়ার জন্য অবিলম্বে ইসরাইলি সেনা প্রত্যাহার প্রয়োজন। তবে ইসরাইলের প্রতিরক্ষাপ্রধান বলেছেন, আলোচনার সময় যুদ্ধ থামানো হবে না।

যদি নির্বিচার হামলা অব্যাহত থাকে তাহলে গাজার ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি সর্বোচ্চ ক্ষুধামন্দার কবলে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। তবে এসব সতর্কবানীতে কর্ণপাত করছেন না ইসরাইলি প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু। বরং লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে 'তীব্র অভিযান' শুরু করার কথা জানিয়েছেন তিনি। ওই অঞ্চলে ৮ মাস ধরে ইসরাইলি সেনারা ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় করছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরাইলের হামলায় কমপক্ষে ৩৬ হাজার ৫৮৬ জন নিহত এবং ৮৩ হাজার ৭৪ জন আহত হওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য দফতার। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দালন হামাসের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা কমপক্ষে এক হাজার ১৩৯ জন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন অবরোধেও অর্থনীতি টিকিয়ে রাখতে সক্ষম ইরান

ইজাদি বলেন, ইরান প্রায় ৬ হাজার কিলোমিটার স্থলসীমান্ত দ্বারা বেষ্টিত, যা বাণিজ্য চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে।

৫ ঘণ্টা আগে

পাকিস্তানের প্রধানমন্ত্রী সৌদিতে, যুবরাজের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে বৈঠক

ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনের লক্ষ্যে সৌদি আরব সফর করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার (১৫ এপ্রিল) জেদ্দায় তিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

৬ ঘণ্টা আগে

ইরান যুদ্ধের প্রভাব: ক্ষুধার ঝুঁকিতে আরও ৬ কোটি মানুষ, বৈশ্বিক অর্থনীতিতেও চাপ

বিশেষজ্ঞদের মতে, তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন খাদ্যপণ্যের উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়িয়ে দেবে, যা শেষ পর্যন্ত খাদ্যের দাম বাড়াবে এবং নিম্ন আয়ের দেশগুলোর ওপর বাড়তি চাপ তৈরি করবে। যেসব দেশ খাদ্য আমদানির ওপর নির্ভরশীল, তারা এই ধাক্কা সবচেয়ে বেশি অনুভব করবে।

৮ ঘণ্টা আগে

ইরান যুদ্ধ ‘ভুল’, সংঘাতে যাওয়া ‘ঠিক হয়নি’: যুক্তরাজ্যের অর্থমন্ত্রী

র‍্যাচেল রিভস বলেন, ‘প্রশ্নটি হলো না আপনি ইরান সরকারকে পছন্দ করেন কি না। ব্যক্তিগতভাবে আমি তাদের একেবারেই পছন্দ করি না। কিন্তু মূল প্রশ্ন হলো, আপনি যে পরিবর্তন চান তা কীভাবে অর্জন করবেন।’

৮ ঘণ্টা আগে