মৌরিতানিয়ার উপকূলে নৌকা ডুবে ৮৯ অভিবাসীর মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম

আফ্রিকার দেশ মৌরিতানিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ৮৯ জনের মৃত্যু হয়েছে। নৌকাটি মৌরিতানিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর এনদিয়াগো থেকে চার কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। গত সোমবার এই হতাহতের ঘটনা ঘটলেও বৃহস্পতিবার দেশটির সরকারি বার্তাসংস্থা এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।

বার্তাসংস্থাটি জানিয়েছে, অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ছয়দিন আগে এটি গাম্বিয়া-সেনেগাল সীমান্ত থেকে ছেড়ে আসে। নৌকাটির গন্তব্য ছিল ইউরোপ। আর এতে সব মিলিয়ে ১৭০ জন মানুষ ছিলেন।

মৌরিতানিয়ার কোস্টগার্ড লাশগুলো উদ্ধার করেছে। এই অভিবাসন প্রত্যাশীরা একটি বড় মাছ ধরার নৌকায় করে যাচ্ছিলেন। ঐ সময় এটি ডুবে যায়। নৌকাডুবির পর ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যার মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও রয়েছে।

পশ্চিম আফ্রিকার হাজার হাজার মানুষ প্রতি বছর আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। তাদের আশা, ইউরোপে গেলে উন্নত জীবন ও ভালো কাজ মিলবে। তবে উন্নত জীবনের জন্য বিপজ্জনক নৌপথে ইউরোপে আসতে গিয়ে অনেকের সাগরে মিলিয়ে যায়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ২০২৪ সালের তথ্য অনুযায়ী, ইউরোপে যেতে অভিবাসন প্রত্যাশীরা যেসব রুট ব্যবহার করেন তার মধ্যে আটলান্টিক মহাসাগরের রুটটি সবচেয়ে দীর্ঘ। এ কারণে বেশিরভাগ মানুষকে দীর্ঘ সময় নৌকায় অবস্থান করতে হয়। এছাড়া যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেখানে উদ্ধারকারীরাও তাৎক্ষণিকভাবে পৌঁছাতে পারেন না।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্পের হুমকির পরপরই ইরানে মার্কিন হামলা, ৮ সেনা নিহত

প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

৯ ঘণ্টা আগে

ইরানের সঙ্গে ‘যুদ্ধবিরতি শেষ’, ট্রাম্প বললেন ‘ওরা নিকৃষ্ট, অসুস্থ মানুষ’

ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’

১ দিন আগে

পশ্চিমবঙ্গে কিশোরীকে ধর্ষণ-হত্যা, ‘এনকাউন্টারে’ নিহত প্রধান অভিযুক্ত

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।

১ দিন আগে

চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে প্রায় ৪০টি নদী ও জলপথে বন্যা দেখা দেওয়ায় এবং প্রবল পানির চাপে একটি জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে